কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫ এএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ওসমান (রা.) এর বুদ্ধির কাছে যেভাবে হেরে যায় ইহুদি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসলামের ইতিহাসের তৃতীয় খলিফা হজরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তায়ালা আনহু। জীবিত অবস্থায় জান্নাতের সুসংবাদ পাওয়া সাহাবিদের একজন তিনি। এমনকি মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর দুই মেয়েকে বিয়ে করার সৌভাগ্যও হয়েছিল তার। হজরত ওসমান রাদিয়াল্লাহু তায়ালা আনহুর সময়েই কোরআনের সংকলন করা হয়। তার দূরদৃষ্টি ও বুদ্ধির কোনো পরিসীমা ছিল না। নিজের বুদ্ধি দিয়ে তিনি মদিনার এক লোভী ও চতুর ইহুদিকেও পরাজিত করেন।

পুরো ঘটনা আবর্তিত হয় মদিনার একটি কূপকে কেন্দ্র করে। ঐতিহাসিক ওই কূপ ওসমানের কূপ বা রুমা কূপ নামেও পরিচিত। কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মুসলিমরা মদিনা মুনাওয়ারায় হিজরত করেন। তবে সেখানে খাবার পানির সংকটে পড়েন। তখন মদিনায় এক ইহুদির একটি কূপ ছিল। তিনি মুসলিমদের কাছে চড়া মূল্যে পানি বিক্রি করতেন। সেই কূপটির নাম ছিল রুমা।

মহানবী সা. বিষয়টি জানতে পেরে ঘোষণা দেন, তোমাদের মধ্যে এমন কেউ আছে যে এই কূপটি কিনে মুসলিমদের জন্য ওয়াক্ফ করে দেবে? এটা যে করবে আল্লাহ তাকে জান্নাতে একটি ঝরনা দান করবেন। ঘোষণা শুনে হজরত ওসমান রাদিয়াল্লাহু তায়ালা আনহু ওই ইহুদির কাছে কূপ কিনতে চাইলেন। কিন্তু ওই ইহুদি ব্যক্তি কিছুতেই কূপ বিক্রি করতে রাজি হলেন না। তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তায়ালা আনহু অর্ধেক কূপ বিক্রির প্রস্তাব দিলেন। এভাবে সিদ্ধান্ত হলো কূপ থেকে একদিন ইহুদি পানি নেবে, অন্যদিন তিনি পানি নেবেন। ইহুদি ব্যক্তি এতে সম্মত হলো।

হযরত ওসমান রাদিয়াল্লাহু তায়ালা আনহু কূপ কেনার পর বিনামূল্যে পানি বিতরণ শুরু করেন। এতে ওই ইহুদির পানির ব্যবসা বন্ধ হয়ে গেল। তখন সে বাধ্য হয়ে পুরো কূপ বিক্রি করে দিলেন। ৩৫ হাজার দিরহামের বিনিময়ে ওসমান রাদিয়াল্লাহু তায়ালা আনহু পুরো কূপের মালিকানা কিনে নেন।

কূপের মালিক হয়েই তিনি ঘোষণা দিলেন মুসলিমদের জন্য এ কূপের পানি কেয়ামত পর্যন্ত ওয়াক্ফ থাকবে। তা থেকে মুসলমানরা বিনামূল্যে পানি পান করবে। কূপের আশপাশের জায়গাও এর অন্তর্ভুক্ত ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১০

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১১

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১২

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৩

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৪

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৫

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৬

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৭

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১৮

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৯

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

২০
X