ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লা অঞ্চলের শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ফেনী জয়কালী মন্দির প্রাঙ্গণে কুমিল্লা অঞ্চলের শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। ছবি : কালবেলা
ফেনী জয়কালী মন্দির প্রাঙ্গণে কুমিল্লা অঞ্চলের শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। ছবি : কালবেলা

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে দেশের ৬৪টি জেলায় দুই বিভাগে পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ভগবদগীতা প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

এ ধারাবাহিকতায় শনিবার (১২ আগস্ট) দিনব্যাপী ফেনী জয়কালী মন্দির প্রাঙ্গণে কুমিল্লা আঞ্চলিক পর্বের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা ও কুমিল্লা মহানগরের ক ও খ বিভাগে ৩৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। ওই প্রতিযোগিতায় বিজয়ী ছয়জন কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এ আয়োজন ফেনীর জন্য গর্বের। এমন আয়োজনের মধ্য দিয়ে শিশুরা জাতীয় পর্যায়ে অংশ নিয়ে নিজেদের যোগ্যতা বাড়াতে পারবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু ধর্মনিরপেক্ষতার কথা বলেছেন। ধর্ম যার যার উৎসব সবার। পূজাসহ সব ধর্মীয় অনুষ্ঠানে সবাই সামগ্রিকভাবে অংশ নেন। সব ধর্মের ধর্মীয় গ্রন্থে সত্য, ন্যায়, কল্যাণ ও সব মানুষের প্রতি ভালোবাসার কথা বলা হয়েছে। গীতা প্রতিযোগিতার বাইরেও ধর্মগ্রন্থের মর্মার্থ অন্তরে লালন করতে হবে।

ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সহযোগিতায় সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মনি ও সাংগঠনিক সম্পাদক বিপ্লব দে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট প্রিয়রঞ্জন দত্ত, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন ও জয়কালী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তপন দাস।

ফেনী পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিত নাগের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা কমিটির সহসভাপতি শান্তিরঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক অনিল নাথ।

আয়োজক সূত্র জানায়, কুমিল্লা অঞ্চলের ৬টি জেলার ৩৬ জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করে। ক বিভাগের ৩য় থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত, খ বিভাগে ৮ম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নেয়।

খ বিভাগে প্রথম হয়েছে অনুশ্রী রানী নাথ অর্পিতা, দ্বিতীয় হয়েছে তনয় পাটোয়ারী, তৃতীয় হয়েছে রাজশ্রী বণিক। ক বিভাগে প্রথম হয়েছে অবন্তিকা কর, দ্বিতীয় হয়েছে আবৃত্তি ভৌমিক আদ্রি, তৃতীয় হয়েছে আদ্রিজা সাহা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১০

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১১

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১২

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৩

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৪

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৫

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৬

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৭

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৮

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৯

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

২০
X