কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১২:৩৫ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

মৃত ব্যক্তি কি নিজে থেকে স্বপ্নে দেখা দিতে পারেন?

মৃত ব্যক্তি কি নিজে থেকে স্বপ্নে দেখা দিতে পারে ।  ফাইল ছবি
ছবি : সংগৃহীত

আমাদের চারপাশে এমন কথা প্রায়ই শোনা যায় যে, ‘আব্বা মারা গেছেন চার বছর হলো, একবারও স্বপ্নে আসেননি! মনে হয় অনেক কষ্টে আছেন, না হয় আমাদের ওপর রাগ করে আছেন।’ আবার কেউ কেউ বলেন, ‘আমার আম্মা তো কয়েক মাস হলো মারা গেছেন। প্রতিদিন দোয়া করি, তবু স্বপ্নে আসেন না কেন!’

এ ধরনের কথা ও চিন্তা অনেক পরিবারেই অজান্তে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। প্রিয় কেউ মারা যাওয়ার পর অনেকেই আশা করেন, অন্তত একদিন স্বপ্নে এসে দেখা দেবেন। কিন্তু সেটা না হলে মনটা খারাপ হয়ে যায়, বুকের ভেতর একধরনের অজানা কষ্ট জমে ওঠে। মনে হয়, তিনি হয়তো অভিমান করে আছেন, তাই দেখা দেন না!

আবার অনেকেই ভাবেন, স্বপ্নে কেউ এলে বুঝি কোনো বার্তা দিতে এসেছেন। আর যদি না আসেন, তবে হয়তো ‘আমরা কিছু ভুল করেছি। ঠিকঠাক দোয়া করছি না। কিছু একটা ঘাটতি রয়ে গেছে’—এভাবে ভাবতে ভাবতেই কেউ কেউ দৌড়ে যান হুজুর, পীর-ফকির, এমনকি কবিরাজের কাছেও।

কিন্তু আসল সত্যিটা কি আসলেই এমন? এই বিষয়ে স্পষ্ট করে ব্যাখ্যা দিয়েছেন দেশের প্রখ্যাত ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ।

তার ভাষায়, ‘মৃত ব্যক্তি স্বপ্নে দেখা দেওয়া না দেওয়া এটা তার নিয়ন্ত্রণে নয়, বরং এটা আল্লাহ তায়ালার ফয়সালা। আল্লাহ চাইলে তার সঙ্গে স্বপ্নে আপনার দেখা হতে পারে, নাও হতে পারে। আবার তাকে স্বপ্নে দেখলেই যে সবসময় একটা বিশেষ ইঙ্গিতবাহী হবে বা বিশেষ কিছু করতে হবে, এটা জরুরি না।’

তিনি আরও বলেন, ‘যদি স্বপ্নে দেখে আপনার কাছে মনে হয় যে তিনি কষ্টে আছেন, তাহলে তার পক্ষ থেকে দান-সদকা করবেন, দোয়া করবেন। আর যদি এ রকম কিছু মনে না হয়, তাহলে এটা সাধারণ স্বপ্ন হিসেবে মনে করবেন। কিন্তু মৃত ব্যক্তি চাইলেই স্বপ্নে আপনার সঙ্গে দেখা দিতে পারেন আবার অভিমান করে না-ও দিতে পারেন, বিষয়টা কিন্তু এমন না। এটা তার নিয়ন্ত্রণে নেই।

যা বলা হয়েছে হাদিসে

হাদিসে শরিফে বলা হয়েছে, যদি কেউ ভালো স্বপ্ন দেখেন, তাহলে তিনটি কাজ করবেন—এক. আল্লাহ তায়ালার প্রশংসা করে ‘আল-হামদুলিল্লাহ’ বলবে। দুই. এটা অন্যকে সুসংবাদ হিসেবে জানাবে। তিন. স্বপ্ন এমন ব্যক্তিকে বলবে, যে তাকে ভালোবাসে।

হজরত আবু কাতাদা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যখন তোমাদের কেউ এমন স্বপ্ন দেখে, যা তার ভালো লাগে, তাহলে সে বুঝে নেবে এটা আল্লাহ তায়ালার পক্ষ থেকে।

সে এ স্বপ্নের জন্য আল্লাহর প্রশংসা করবে এবং অন্যকে এ ব্যাপারে জানাবে। আর যদি মৃত ব্যক্তিকে খারাপ অবস্থায় দেখা যায় বা সে খারাপ সংবাদ প্রদান করে তাহলে বুঝতে হবে যে, এই স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। এ বিষয়ে নবীজি (সা.)-এর নির্দেশনা হলো, বাম দিকে তিনবার থুথু ফেলে ‘আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা মিন শাররি হাজিহির রুইয়া’বলবে পার্শ্ব পরিবর্তন করবে। (মুসলিম : ২২৬২)

অন্য বর্ণনায় এসেছে, দাঁড়িয়ে (দু’রাকাত) সালাত আদায় করবে এবং কাউকে বলবে না। এই স্বপ্ন তার কোনো ক্ষতি করবে না। (বোখারি : ৭০৪৪)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X