লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ

নড়াইলে জন্মাষ্টমী উপলক্ষে দুদিনব্যাপী পদাবলি কীর্তন অনুষ্ঠিত

নড়াইলে জন্মাষ্টমী উপলক্ষে দুদিনব্যাপী পদাবলি কীর্তন অনুষ্ঠিত। ছবি : কালবেলা
নড়াইলে জন্মাষ্টমী উপলক্ষে দুদিনব্যাপী পদাবলি কীর্তন অনুষ্ঠিত। ছবি : কালবেলা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে পাগল ঠাকুরের আশ্রমে জন্মাষ্টমী উপলক্ষে দুদিনব্যাপী পদাবলি কীর্তন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে পাগল ঠাকুরের আশ্রমে সনাতন ধর্মের পাগল ঠাকুরের ভক্তরা এই অনুষ্ঠানের আয়োজন করেন। শত শত ভক্তরা রাতে এই ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বছরের ন্যায় এবারো এই সনাতন ধর্মাবলম্বীরা পাগল ঠাকুরের আশ্রমে কীর্তন গানের আয়োজন করেন।

প্রধান অতিথি বাবু কৃষ্ণপদ ঘোষ ভক্তদের উদ্দেশ্য বলেন, ‘আপনারা সবাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ও বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ঈশ্বরের নিকট প্রার্থনা করবেন। তিনি যেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় প্রধানমন্ত্রী হয়ে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন।’

আশ্রমের সভাপতি সুবোধ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালিদাস বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিয়া উপজেলার চেয়ারম্যান ও কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নড়াইল জেলা আওয়ামী লীগের সদস্য বাবু কৃষ্ণপদ ঘোষ, নড়াইল জেলা পরিষদ সদস্য খান শাহীন সাজ্জাদ পলাশ, বাঐসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. চুন্নু শেখ, বীর মুক্তিযোদ্ধা কাজী জাফর হোসেন, সাবেক প্রধান শিক্ষক কালি দাশ বিশ্বাস প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X