ইসলাম ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বাথরুমে একদম খোলামেলা গোসল করা কি জায়েজ?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ হলো পবিত্রতা রক্ষা ও শরীর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। ইসলাম ধর্মে পবিত্রতার গুরুত্ব অপরিসীম। আল্লাহতায়ালা বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ পবিত্রতা রক্ষা করতে ভালোবাসেন।’ (সুরা তাওবা : ১০৮)

পবিত্রতা অর্জন ও শরীর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার একটি অন্যতম প্রক্রিয়া হলো গোসল করা। এ ক্ষেত্রে অনেকেই ঘরে বা বাথরুমে একা থাকলে নির্দ্বিধায় উলঙ্গ হয়ে গোসল করেন। তাই প্রশ্ন জাগে, ‘বাথরুমে একদম খোলামেলা গোসল করা কি জায়েজ? এমনটা করলে গোনাহ হবে কি না?’

চলুন তাহলে শরিয়তের ভাষ্য জেনে নিই—

মাদ্রাসা মারকাযুন নূর বোর্ডবাজার,গাজীপুর-এর পরিচালক মুফতি রিজওয়ান রফিকী বলেন, বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ আছে। তবে ইসলামী শরিয়তে নির্জনেও পূর্ণ উলঙ্গ থাকা অনুচিত বলে ঘোষণা করা হয়েছে।

তিনি জানান, হজরত মুআবিয়া (রা.) বলেছেন, ‘আমি রাসুলকে (সা.) জিজ্ঞেস করলাম, আমরা সতরের কতটুকু অবলম্বন করব আর কতটুকু ছড়ব? তিনি বললেন, তোমার স্ত্রী ও দাসী ছাড়া সকলের নিকট থেকে সতরের হিফাজত করবে। মুআবিয়া (রা.) বললেন, যদি একজন পুরুষ আরেকজন পুরুষের সঙ্গে অবস্থান করে তাহলে? তিনি বললেন, যথাসম্ভব তোমার সতর যেন কেউ না দেখে সে ব্যবস্থা করবে। আমি বললাম, যদি কোনো পুরুষ একাকী থাকে? তিনি বললেন, লজ্জা করার ক্ষেত্রে তো আল্লাহতায়ালা অধিক হকদার।’ (জামে তিরমিজি : ২৭৬৯)

অন্য হাদিসে রাসুল (সা.) বলেছেন, আল্লাহতায়ালা ও পরকালের প্রতি যে লোক ইমান রাখে সে যেন ইযার (লুঙ্গি) পরিহিত অবস্থা ছাড়া গোসলখানায় প্রবেশ না করে। (জামে তিরমিজি : ২৮০১, নাসাঈ : ৪০১)

ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমরা নগ্নতা হতে বেঁচে থাকো। কেননা তোমাদের এমন সঙ্গী আছেন (কিরামান-কাতিবিন) যারা প্রস্রাব-পায়খানা ও স্বামী-স্ত্রীর সহবাসের সময় ছাড়া অন্য কোনো সময় তোমাদের হতে আলাদা হন না। সুতরাং তাদের লজ্জা করো এবং সম্মান করো। (তিরমিজি : ২৮০০)

কালবেলা/এটিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১০

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১১

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১২

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৩

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৪

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৫

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৬

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৭

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৮

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৯

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

২০
X