কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৪:৫১ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

হজে এবার থাকছে না কোনো বিধিনিষেধ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পবিত্র হজে অংশগ্রহণকারীদের জন্য এবার কোনো বিধিনিষেধ থাকছে না। উঠিয়ে দেওয়া হয়েছে বয়সসীমাও। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সৌদি আরবের হজ ও ওমরাবিষয়ক মন্ত্রী তৌফিক আল-রাবিয়াহ দেশটির রাজধানী রিয়াদে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, হজে মুসল্লিদের অংশগ্রহণ বাড়াতে বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। হজযাত্রীর সংখ্যা করোনা মহামারির আগের সময়ের মতো করা হবে। এতে কোনো বয়সসীমা থাকবে না।

তৌফিক আল-রাবিয়াহ বলেন, করোনার কারণে হজযাত্রীদের বয়সসীমা ৬৫ বছরের নিচে সীমিত রেখেছি। বাধ্যতামূলক করা হয়েছিল করোনার টিকা ও নেগেটিভ সনদ। বর্তমানে সেগুলোর আর প্রয়োজন নেই। তাই এ বাধ্যবাধকতা উঠিয়ে নেওয়া হয়েছে।

২০১৯ সালের হজে ২৫ লাখ মুসলমান অংশ নেন। পরের দুই বছর মহামারির কারণে হজযাত্রীর সংখ্যা কমানো হয়। ২০২২ সালের প্রায় ৯ লাখ হজযাত্রীর মধ্যে ৭ লাখ ৮০ হাজার ছিলেন সৌদি আরবের বাইরের দেশের।

এদিকে ২০২৪ সালে বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি মাধ্যমের কোটায় ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি এজেন্সির কোটায় এক লাখ ১৭ হাজার জন। নিবন্ধনের জন্য হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ আগামী বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে। সরকারিভাবে হজে যেতে সাধারণ প্যাকেজে লাগবে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০, বিশেষ হজ প্যাকেজে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। প্রথম প্যাকেজের (সাধারণ) খরচ ধরা হয়েছে ৫ লাখ ৮৯ হাজার ৮০০, দ্বিতীয় প্যাকেজের খরচ ধরা হয়েছে ৮ লাখ ২৮ হাজার ৮১৮ টাকা। চাঁদ দেখা সাপেক্ষে ২০২৪ সালের পবিত্র হজ অনুষ্ঠিত হবে ১৬ জুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে জুলাইয়ে হামলা : শাস্তি কমলো নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর

ইতিহাস বদলানোর লক্ষ্যে বিশ্বকাপে নামছে আর্জেন্টিনা

ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করল বাংলাদেশ খেলাফত মজলিস

যুবদল নেতা মাকসুদ হত্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা 

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

১০

বিশ্বরেকর্ড গড়ল কেপ ভার্দে

১১

নামাজে রুকু না পেলে অধিকাংশ মানুষ যে ভুল করেন

১২

মুন্সীগঞ্জে যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ১

১৩

ম্যাচের পরই ইরানকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে, দাবি কোচের

১৪

মাদককাণ্ডে জাবির ২ নারী শিক্ষার্থী বহিষ্কার

১৫

৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন একনেকে

১৬

সংঘবদ্ধ ধর্ষণ / নিশামনি হত্যার নতুন তথ্য দিল পুলিশ

১৭

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চলমান : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

১৮

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের নেতৃত্ব সম্মাননা অনুষ্ঠিত

১৯

নরসিংদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ 

২০
X