কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

রমজানে বিতরের জামাত ছুটে গেলে করণীয়

জামাতে নামাজ আদায়। গ্রাফিক্স : কালবেলা
জামাতে নামাজ আদায়। গ্রাফিক্স : কালবেলা

রমজান মাসে রোজা পালনের পাশাপাশি যেসব আমলের ওপর গুরুত্ব দেওয়া হয় তার মধ্যে তারাবি নামাজ অন্যতম। তারাবি পড়া সুন্নতে মুয়াক্কাদা। কোনো বিশেষ প্রয়োজন ছাড়া তারাবির নামাজ ছেড়ে দেওয়া মাকরুহ।

রমজানে তারাবির পর জামাতে বিতর নামাজ পড়া হয়। রমজান মাস ছাড়া অন্যান্য সময় বিতর নামাজ জামাতে আদায় করা লাগে না। এখন বিতরের জামাতে যদি কোনো রাকআত ছুটে যায় তাহলে করণীয় কী।

কোনো ব্যক্তি যদি বিতর নামাজের দ্বিতীয় বা তৃতীয় রাকআতে শরিক হয় তা হলে ইমামের সঙ্গেই দোয়া কুনুত পড়ে নেবে। এরপর ছুটে যাওয়া নামাজ স্বাভাবিক নিয়মে আদায় করবে। অর্থাৎ অন্য নামাজে মাসবুক হলে যেভাবে আদায় করতে হয় সেভাবেই আদায় করবে।

আর যদি তৃতীয় রাকআতের রুকুতে শরিক হয় তা হলে ওই রাকআতের দোয়া কুনুত পেয়েছে বলে ধরা হবে। তাই এ ক্ষেত্রে পরে আর দোয়া কুনুত পড়বে না। আর যদি শেষ রাকআতের রুকু না পায় তা হলে ইমামের সালামের পর দাঁড়িয়ে সাধারণ নিয়মে তিন রাকআত পড়বে এবং তৃতীয় রাকআতে দোয়া কুনুত পড়বে। (ফাতাওয়া হিন্দিয়া ১/১১১; ফাতাওয়া তাতারখানিয়া ২/৩৪৫; আলবাহরুর রায়েক ২/৪১; শরহুল মুনইয়া ৪২১)।

আর তারাবি সম্পর্কে বলা আছে, তারাবির সময় তারাবির নামাজ পড়তে না পারলে পরে আর কাজা পড়তে হবে না। কারণ তারাবির নামাজের কোনো কাজা নেই। তাই পরে কাজা করার কোনো সুযোগ নেই। পড়লে তা নফল হিসেবে গণ্য হবে। তারাবি নামাজের কাজা হবে না।

তারাবির জামাতে অংশ নিতে দেরি হওয়ার কারণে যদি কারও তারাবির জামাত থেকে কিছু রাকাত ছুটে যায় তাহলে বেতরের নামাজের পর সেটি আদায় করে নেবে মুসল্লি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১০

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১১

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১২

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৩

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৪

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১৫

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৬

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৭

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৮

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৯

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

২০
X