কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

রমজানে মৃত্যু কী সৌভাগ্যের?

রমজানের ফজিলত ও আমলসমূহ। ছবি : কালবেলা গ্রাফিক্স
রমজানের ফজিলত ও আমলসমূহ। ছবি : কালবেলা গ্রাফিক্স

পবিত্র রমজানের শ্রেষ্ঠত্ব ও মাহাত্ম্য বর্ণনা করে রাসুল (সা.) বলেছেন, ‘রমজান মাস যখন আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানের পায়ে বেড়ি পরিয়ে দেওয়া হয়।’ (সহিহ বোখারি : ১৮৯৯)।

এ মাসের একেকটা মুহূর্ত এত বরকতময় ও সৌভাগ্যময় যে, অবশিষ্ট এগারো মাস মিলেও এর সমান হবে না। ইবাদতের এ ভরা মৌসুমে শয়তানকে করা হয় শৃঙ্খলিত। ফলে ইবাদত করা খুবই সহজ।

সাহাবি আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত হাদিসে মহানবী (সা.) বলেন, ‘যখন রমজানের প্রথম রাত আগমন করে তখন শয়তান ও অবাধ্য জিনদের পায়ে বেড়ি লাগিয়ে দেওয়া হয়। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, এর একটা দরজাও খোলা হয় না। একজন আহ্বানকারী আহ্বান করে, হে কল্যাণকামী, অগ্রসর হও। হে মন্দ অনুসন্ধানকারী, থেমে যাও। আর আল্লাহ তায়ালা অনেক লোককে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। রমজানে প্রতি রাতেই এমনটি হতে থাকে।’ (তিরমিজি : ৬৮২)

রামজান মাসে কেউ মারা গেলেও সে সৌভাগ্যবান। এ মৃত্যু তার সৌভাগ্যের নিদর্শন। তবে অনেককে বলতে শোনা যায়, রমজানে কেউ মারা গেলে তার কবরের আজাব মাফ হয়ে যায়। এ কথাটি কতটুকু সত্য? এ ব্যাপারে কোনও কোনও গবেষকের বক্তব্য হলো, রমজানে মৃত্যুর বিশেষ কোনও ফজিলত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। পুরো রমজান রোজা রেখে কেউ মারা গেলে তার ব্যাপারে ফজিলতের কথা এসেছে—এটাতো তার কর্মের কারণে। রমজানের কারণে নয়। ঈমান-আমল হলো মানুষের মর্যাদার মূল বিষয়। ঈমান-আমল ছাড়া শুধু রমজানে মারা গেলে তার এ ফজিলত লাভ হতে পারে না।

অপর একদল আলেমের বক্তব্য হলো, রমজানে মারা গেলে কবরের আজাব থেকে মুক্তি পায় এমন কোনও বিশুদ্ধ বর্ণনা পাওয়া যায় না তা ঠিক। তবে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এটুকু হাদিসে আছে। অতএব এ মাসে মারা গেলে দোজখের শাস্তি কবরের শাস্তি থেকে সে নিরাপদে থাকবে যেহেতু দোজখের দরজা-ই বন্ধ।

তবে এতে কোনও সন্দেহ নেই যে, এ মাসে মৃত্যুবরণ করাটা সৌভাগ্যের নিদর্শন। কোনও ব্যক্তি নেক আমল নিয়ে এ মাসে ইন্তেকাল করতে পারলে এটা তার জন্য অতিরিক্ত মর্যাদার কারণ হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদ মন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১০

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১১

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১২

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৩

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৪

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৫

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৬

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৭

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৮

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৯

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

২০
X