কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ০১:১৭ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

কোরআন প্রতিযোগিতায় আবারও বিশ্বজয় হাফেজ ক্বারি আবু রায়হানের

সেনেগালে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ ক্বারি আবু রায়হান। ছবি : সংগৃহীত
সেনেগালে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ ক্বারি আবু রায়হান। ছবি : সংগৃহীত

সেনেগালে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ ক্বারি আবু রায়হান। এই কেরাত প্রতিযোগিতায় ৩০টি দেশকে পেছনে ফেলে প্রথম হয়েছেন তিনি।

সোমবার (৮ এপ্রিল) ক্বারি আবু রায়হান তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। তিনি বলেন, আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ। আফ্রিকার সেনেগালের ভূমিতে লাল সবুজের বিশ্বজয়, ৩০ দেশকে পেছনে ফেলে ক্বারি আবু রায়হানের বিশ্বজয়।

তিনি আরও বলেন, এ প্রতিযোগিতায় প্রথম হয়ে তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন ১০ মিলিয়ন ফ্রাঙ্ক বা ১৬ হাজার ৬০০ শত মার্কিন ডলার, যা বাংলা টাকায় ১৯ লাখ টাকা।

এর আগে, ২০১৮ সালে কাতারে তিজান আন নূর আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন তিনি। এ ছাড়া জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন হাফেজ ক্বারি আবু রায়হান।

আবু রায়হানের বাড়ি নারায়নগঞ্জের আড়াইহাজারে। তার কোরআন পড়ার সূচনা হয় আড়াইহাজারে মুফতি আবদুল কাইয়ুম কর্তৃক প্রতিষ্ঠিত বল্লভদী আল ইসরাহ একাডেমী মাদ্রাসায়। তিনি মুফতি আব্দুল কাইয়ুম মোল্লার ছাত্র।

এর আগে, গত ১৯ ফেব্রুয়ারি ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হন বাংলাদেশের হাফেজ বশির আহমাদ। বশির ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র। তার বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামে। তারা বাবা সহকারী অধ্যাপক মাওলানা মো. আবদুর রশিদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১০

ইবনে সিনায় চাকরির সুযোগ

১১

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১২

নামাজরত মুসল্লির মৃত্যু

১৩

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৪

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৫

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৬

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৭

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৮

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৯

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

২০
X