কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৪, ১০:১৮ এএম
আপডেট : ০৯ মে ২০২৪, ১১:১৬ এএম
অনলাইন সংস্করণ

প্রথম ফ্লাইটে সৌদি গেলেন ৪১৩ হজযাত্রী

পুরোনো ছবি
পুরোনো ছবি

সৌদি আরবের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন ৪১৩ জন হজযাত্রী। বৃহস্পতিবার (৯ মে) ভোর ৪টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ হজফ্লাইট যাত্রা শুরু করে।

এরপর সকাল ৭টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ও হজযাত্রার দ্বিতীয় ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আরও ৪১৭ জন।

ভোর সাড়ে ৫টায় শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইটের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। এছাড়া সকাল ৮টায় আশকোনা হজ ক্যাম্পে ফ্লাইনাস এয়ারের আরেকটি ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।

জানা গেছে, বৃহস্পতিবার প্রথম দিন সাতটি ফ্লাইট ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাবে। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিনটি ছাড়াও সৌদিয়া ও ফ্লাইনাসের দুটি করে ফ্লাইট রয়েছে। প্রথম দিনের শিডিউল অনুযায়ী, সাতটি ফ্লাইটে দুই হাজার ৭৮৫ জন হজযাত্রী সৌদি আরব যাওয়ার কথা রয়েছে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৬ হাজার ৫২৭ জন হজে যাবেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫০ শতাংশ হাজিদের পরিবহন করবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রি-হজে মোট ১১৬টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে। এরমধ্যে ঢাকা থেকে জেদ্দাতে ৮২টি, চট্টগ্রাম থেকে জেদ্দাতে ১৭টি, সিলেট থেকে জেদ্দাতে ৫টি, ঢাকা থেকে মদিনাতে ৯টি, চট্টগ্রাম থেকে মদিনাতে ২টি এবং সিলেট থেকে মদিনাতে ১টি যাবে।

এর আগে বুধবার (৮ মে) আশকোনা হজ ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের পবিত্র হজযাত্রার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন হজ পালিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব!

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১০

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১২

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৩

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৪

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৫

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৬

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৭

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৮

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৯

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

২০
X