কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৪, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

এশার নামাজের নিয়ম ও নিয়ত

এশার নামাজের নিয়ম ও নিয়ত
এশার নামাজের নিয়ম ও নিয়ত | ছবি : কালবেলা গ্রাফিক্স

আল্লাহ দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে শেষ ওয়াক্ত হলো এশার নামাজ।

প্রতি ওয়াক্তের নামাজের রয়েছে ভিন্ন ভিন্ন নিয়ম। আপনি যদি নিয়ম না জেনে নামাজ পড়েন তাহলে আপনার নামাজ কবুল হবে না।

এ জন্য নামাজের নিয়ম জানা জরুরি।

এশার নামাজ ১৫ রাকাত।

*৪ রাকাত সুন্নত,

*৪ রাকাত ফরজ,

*২ রাকাত সুন্নত,

*২ রাকাত নফল ও

*৩ রাকাত বিতর।

এশার চার রাকাত সুন্নতের নিয়ত

নাওয়াইতু আন উছল্লিয়া লিল্লাহি তাআ'লা আরবাআ' রাকআ-তি ছালা-তিল ঈশা-ই সুন্নাতু রাসূলিল্লা-হি তাআ'লা মুতাওয়াজ্জিহান ইলা-জিহাতিল কা'বাতিশ শারিফাতি আল্লাহু আকবার।

বাংলা নিয়ত

আমি কেবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশে এশার চার রাকাআত সুন্নত নামাজ আদায় করার জন্য নিয়ত করছি; আল্লাহু আকবার।

এশার চার রাকাত ফরজের নিয়ত

নাওয়াইতু আন উছল্লিয়া লিল্লাহি তাআ'লা আরবাআ' রাকআ-তি ছালা-তিল ঈশা-ই ফারদ্বীল্লা-হি তাআ'লা,মুতাওয়াজ্জিহান ইলা-জিহাতিল কা'বাতিশ শারিফাতি আল্লাহু আকবার।

ঈমামের পেছনে পড়লে ফারদীল্লা-হি তাআ'লা বলার পরে ইকতাদাইতু বিহা-যাল ইমাম বলবে।

বাংলা নিয়ত

আমি কেবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশে (ইমামের পেছনে দাঁড়িয়ে) এশার চার রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য নিয়ত করছি; আল্লাহু আকবার।

এশার দুই রাকাত সুন্নতের নিয়ত

নাওয়াইতু আন উছল্লিয়া লিল্লাহি তাআ'লা রাকয়াতাই ছালাতিল ঈশা-ই সুন্নাতু রাসূলিল্লা-হি তাআ'লা,মুতাওয়াজ্জিহান ইলা-জিহাতিল কা'বাতিশ শারিফাতি আল্লাহু আকবার।

বাংলা নিয়ত

আমি কেবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশে এশার দু'রাকাত সুন্নত নামাজ আদায় করার জন্য নিয়ত করছি; আল্লাহু আকবার।

এশার দুই রাকাত নফল নামাজের নিয়ত

নাওয়াইতু আন উছল্লিয়া লিল্লাহি তাআ'লা রাকয়াতাই ছালা-তিল ঈশা-ই নাফলি মুতাওয়াজ্জিহান ইলা-জিহাতিল কা'বাতিশ শারিফাতি আল্লাহু আকবার।

বাংলা নিয়ত

আমি কেবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশে এশার দুই রাকাত নফল নামাজ আদায় করার জন্য নিয়ত করছি; আল্লা-হু আকবার।

বিতরের নামাজের নিয়ত

নাওয়াইতু আন উছল্লিয়া লিল্লাহি তাআ'লা সালা-সা রাকয়াতাই ছালাতিল বিতরি ওয়া-জিবুল্লা-হি তাআ'-লা মুতাওয়াজ্জিহান ইলা-জিহাতিল কা'বাতিশ শারিফাতি আল্লাহু আকবার।

বাংলা নিয়ত

আমি কেবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশে বেতরের ওয়াজিব তিন রাকাত নামাজ আদায় করার জন্য নিয়ত করছি; আল্লাহু আকবার।

আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিটা মুসলিমের আদায় করতে হবে। নামাজ বেহেশতের চাবি।

নামাজ ছাড়া কোনো ব্যক্তি বেহেশতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ নামাজকে ফরজ করেছেন। পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি আরও অনেক নফল এবাদত করা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X