কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৪, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

দোয়া মাসুরা বাংলা উচ্চারণ, অর্থ ও ফজিলত

দোয়া মাসুরা বাংলা উচ্চারণ, অর্থ ও ফজিলত
দোয়া মাসুরা বাংলা উচ্চারণ, অর্থ ও ফজিলত | ছবি : কালবেলা গ্রাফিক্স

নামাজের শেষ বৈঠকে দোয়া মাসুরা পড়তে হয়। তাশাহ্হুদের পর দরুদ পড়া এবং এরপর দোয়া মাসুরা পড়া সুন্নত। দোয়া মাসুরা শেষে সালাম ফেরাতে হয়।

চলুন জেনে নেওয়া যাক দোয়া মাসুরা-

আরবি উচ্চারণ-

اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفرلي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم

বাংলা উচ্চারণ-

আল্লাহুম্মা ইন্নি জালামতু নাফসি জুলমান কাসিরা । ওয়ালা ইয়াগ ফিরুজ জুনুবা ইল্লা আনতা। ফাগফির লি, মাগফিরাতাম মিন ইনদিকা; ওয়ার হামনি, ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম।

বাংলা অর্থ-

হে আল্লাহ! আমি নিজের ওপর অনেক জুলুম করেছি। আর আপনি ছাড়া গুনাহ ক্ষমাকারী আর কেউ নেই। আপনি নিজ অনুগ্রহে আমাকে ক্ষমা করুন এবং আমার প্রতি রহম করুন। নিঃসন্দেহে আপনিই ক্ষমাকারী, করুণাময়।

নিজের ভাষায় দোয়া মাসুরা পড়া যাবে?

মনে রাখতে হবে, নামাজের মধ্যে আপন আপন ভাষায় দোয়া করা যাবে না। এমনকি আরবিতেও নিজের বা কারো বানানো দোয়া পড়া যাবে না। শুধু কোরআন-সুন্নাহয় বর্ণিত দোয়া পড়তে হবে।

কেননা রাসুল (স.) মানুষের ভাষাকে নামাজে ব্যবহার করাকে নিষেধ করেছেন। তিনি বলেছেন, ‘নিশ্চয়ই এ নামাজে মানুষের কথাবার্তার মতো কথা বলা উচিত নয়। নিশ্চয়ই এটি তাসবিহ, তাকবির এবং কোরআন তেলাওয়াতের স্থান। (সহিহ মুসলিম: ৫৩৭)

সুতরাং কোরআন-হাদিসে বর্ণিত যে কোনো কল্যাণ বা ক্ষমা প্রার্থনামূলক দোয়া পড়লেই হবে। তবে আল্লাহুম্মা ইন্নি জলামতু নাফসি.. এই দোয়াটি অধিক প্রসিদ্ধি লাভ করেছে। তাই এটি পড়াও উত্তম। (শরহু মুখতাসারিত তাহাবি: ১/৬৩৬; ফাতহুল কাদির: ১/২৭৭; খুলাসাতুল ফতোয়া: ১/৫৬; ফতোয়ায়ে হিন্দিয়া: ১/৭৬)

দোয়া মাসুরা পড়ার ফজিলত

দোয়া মাসুরা পাঠের গুরুত্ব ও ফজিলত অনেক। এ দোয়াটি মোনাজাতের সময়ও পাঠ করা যায়। এ দোয়াটি একইসঙ্গে আল্লাহর কাছে তওবা ও সাহায্য কামনায় অত্যন্ত ফজিলতময় একটি দোয়া। তাই এ দোয়াটি নামাজের মধ্যে পাঠ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X