কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০৭:২৬ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৯:০১ এএম
অনলাইন সংস্করণ

কোটা আন্দোলন নিয়ে গুগলের ইঞ্জিনিয়ার সবুরের ফেসবুক স্ট্যাটাস

কোটা আন্দোলন নিয়ে গুগলের ইঞ্জিনিয়ার সবুরের ফেসবুক স্ট্যাটাস
গুগলের ইঞ্জিনিয়ার জাহেদ সবুর। ছবি : সংগৃহীত

কোটাবিরোধী আন্দোলনে গোটা দেশ উত্তাল। আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। এতে এরইমধ্যে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কয়েক শতাধিক। কোটা আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। জনপ্রিয় অনেক ইনফ্লুয়েন্সার তাদের মতামত জানান দিচ্ছেন। এবার কোটা আন্দোলন নিয়ে গুগলের ইঞ্জিনিয়ার জাহেদ সবুর ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন।

তিনি বলেন, আমার মা-বাবা মুক্তিযোদ্ধা ছিলেন না। অনেকেরই হয়তো পরিবারে কেউ মুক্তিযোদ্ধা ছিলেন না। কাজেই আমরাই সংখ্যায় অনেক অনেক বেশি। যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের জন্যে আমরা কতটুকু সুবিধা দিতে চাই? শূন্য? স্বার্থপর হলে তাহলে এটাই সঠিক। সবার ভালোবাসা পাবার আশায় সংখ্যাগরিষ্ঠ হয়ে নিজেদের পক্ষে কথা বলা খুব সহজ। আমি সেই মানুষ নই। তেমন মানুষ ভালো না লাগলে আমাকে আনফলো করে বিদায় হন।

তিনি আরও বলেন, আর বাকিরা যাদের মধ্যে নিঃস্বার্থ নীতি বলতে কিছু আছে, আপনারা কতটুকু সুবিধা দিতে চান মুক্তিযোদ্ধাদের? ৩০% এর জায়গায় ২০%? না হয় ধরলাম ১০%? বছরে কয়টা সরকারি পোস্টে নতুন মানুষ নিয়োগ দেওয়া হয়? ৩০% এর জায়গায় ১০% ধরলে ২০% নিয়ে যদি মতের অমিল হয়ে থাকে, তাহলে তাতে বছরে কয়টা নিয়োগের অমিল হয় সেটা হিসাব করে দেখেছেন? আমাদের জনসংখ্যার ০.০০০১% কি হয় তাতে? বাকিরা কি করবেন?

সবুর বলেন, আপনাদের এত দুর্নীতির অভিযোগে যে সরকারি চাকরির পরীক্ষা ব্যবস্থা থেকে শুরু করে নিয়োগ নিয়ে সেই চাকরির জন্য এত যুদ্ধ? আজকের যুগে যেখানে পরিশ্রম করলে পৃথিবী আপনার, সুযোগের অভাব নাই, সেখানে এই শর্টকাট নিয়ে ঘুষ খাবার বন্দোবস্ত করতে পারবে না বলে এত হা-হুতাশ, এত যুদ্ধ। আপনারাই তো বলেন সরকারী চাকরীর বেতন কম, তারপরও বেশিরভাগ ঘুষ নিয়ে রাতারাতি বড়লোক হবার জন্য এই পথ বেছে নেয়। তারপর নিজেরাই আবার সেটার জন্যে মরিয়া?

গুগলের এই ইঞ্জিনিয়ার বলেন, আমার বা অন্য কারো দোষ ধরে আপনাদের জীবন বদলাবে না। কাজেই যা ইচ্ছা করতে পারেন কিন্তু তাতে লাভ ক্ষতি শুধু আপনাদেরই হবে, বাকিরা শুধু আপনাদের পছন্দমতো কথা বলে নিজেদের স্বার্থে আপনাদের নিয়ে ব্যবসা করবে। কিন্তু সেটা বোঝার শক্তি আপনাদের নাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটাবিরোধী আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে অভিযানে ভূখণ্ড ব্যবহারের অভিযোগ, জবাব দিল আজারবাইজান

৬০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

বিয়ের পর জীবনসঙ্গী নিয়ে দীপ্তি চৌধুরীর ফেসবুক পোস্ট

পদ্মায় বাস ডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

আইইউবিএটির সামার ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন

বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

‘ভাগ্য সংবিধানের হাতে ছেড়ে দিলাম’, ভারতে আসছেন সিজেপির প্রতিষ্ঠাতা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে বসুন্ধরা ট্রেনিং সেন্টার

খাল নিয়ে আ.লীগ, বিএনপি ও জামায়াতের সংঘর্ষ

১০

আর্জেন্টিনা সমর্থকদের জন্য ফ্রি চিকিৎসা ও বিশেষ ছাড় ঘোষণা চিকিৎসকের

১১

ইসরায়েলি বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় জুমার নামাজে মুসল্লিদের ঢল

১২

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন

১৩

ঈশ্বরদীর লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা হবে : বাণিজ্যমন্ত্রী

১৪

কেন্দ্রীয় যুবদলকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের র‍্যালি

১৫

চলতি মাসেই ভারতীয় হাইকমিশনারের দায়িত্ব গ্রহণ করবেন দীনেশ ত্রিবেদী

১৬

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ / সবুজ পরিবেশ, নিরাপদ কৃষি ও সমৃদ্ধ বাংলাদেশই আমাদের প্রত্যাশা

১৭

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, ৫ দিনের রিমান্ডে দুই আসামি

১৮

বাংলাদেশে ১৫ বছর পর ওয়ানডে খেলতে এলো অস্ট্রেলিয়া

১৯

সীমান্তবর্তী এলাকায় টহল ও নজরদারি জোরদার

২০
X