কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ০২:৩৫ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় বিশৃঙ্খলা নিয়ে সারজিসের কড়া বার্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। ছবি : সংগৃহীত

বিক্ষোভ, সহিংসতা আর আন্দোলন যেন কোন ভাবেই শেষ হচ্ছে না রাজধানী ঢাকা থেকে। প্রতিদিনই কোন না কোন দাবি নিয়ে রাস্তায় নামছে মানুষ। তৈরি হচ্ছে সংঘাতময় পরিস্থিতি। এ নিয়ে কড়া বার্তা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ বার্তা দেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, সবার আগে দেশ, দেশের মানুষ, জনগণের সম্পদ।

যদি কেউ অযৌক্তিক কারণে বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে, সে যে পরিচয়েরই হোক না কেন; তবে দেশের স্বার্থে তাদের প্রতিহত করে জনমানুষের নিরাপত্তা প্রদান করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান কাজ।

জুলাই-আগস্টে ঐতিহাসিক ছাত্র আন্দোলনে সরকার পতনের পর আলোচনায় আসেন অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

এর আগে ১৯ নভেম্বরে এক স্ট্যাটাসে সারজিস জানান, গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগকে কোন নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। প্রয়োজনে ২য় অভ্যুত্থান হবে বলে হুশিয়ারি দেন তিনি।

প্রসঙ্গত, ৫ আগস্টের পর যেন স্থায়ীভাবে স্বাভাবিক অবস্থায় ফিরতে পারছে না ঢাকা। যে কেন ইস্যু নিয়েই হচ্ছে আন্দোলন। কখনও আনসার, কখনও রিকশা চালক, কখনও গার্মেন্ট শ্রমিক আবার কখনও চাকরিতে ৩৫ বয়স প্রত্যাশিরা রাস্তায় নেমে পড়ছেন। সেই ঘটনা রূপ নিচ্ছে সংঘাতে। ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতে মাহবুবুর রহমান মোল্লা কলেজকে ঘিরে রণক্ষেত্র তৈরি হয়েছে যাত্রাবাড়ী, শনির আখড়া এলাকা। এসব কর্মকান্ড নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীকেও বেশ বেগ পেতে হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X