কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ০৭:৪০ পিএম
অনলাইন সংস্করণ

‘হিন্দু ধর্মের সাধুকে জোর করে মুসলমান বানানোর দাবিটি ভুয়া’

অপপ্রচার চালানো পোস্ট। ছবি : সংগৃহীত
অপপ্রচার চালানো পোস্ট। ছবি : সংগৃহীত

হিন্দু ধর্মের সাধুকে জোর করে মুসলমান বানানো হচ্ছে, এমন দাবি করা একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, রাস্তায় ঘুরে বেড়ানো এক লোককে পরিষ্কার করা হচ্ছে।

কিন্তু ভারতে এই ভিডিও ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, হিন্দু সাধুকে জোর করে মুসলিম বানানো হচ্ছে। এটিকে সঠিক নয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাই সংস্থা রিউমর স্ক্যানার।

সংস্থাটি বলছে, হিন্দু ধর্মের সাধুকে জোর করে মুসলমান বানানোর ভিডিওটি ভারতে ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে। এই দাবিটি সঠিক নয়; যা সম্পূর্ণ মিথ্যা।

রিউমর স্ক্যানার জানায়, তাদের অনুসন্ধানী টিম জানতে পেরেছে, এই ভিডিওটি হিন্দু ধর্মের সাধুকে জোর করে মুসলমান বানানোর কোনো ঘটনার নয় বরং রাস্তায় ঘুরে বেড়ানো ওই ব্যক্তিকে পরিষ্কার করার মানবিক উদ্যোগের অংশ হিসেবে ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়। তা ছাড়া ভিডিওর ব্যক্তিটি মুসলিম ধর্মের অনুসারী।

তারা আরও জানতে পেরেছে, ‘মাহবুব ক্রিয়েশন ফোর’ নামে একটি ইউটিউব চ্যানেলে গত ২৬ অক্টোবর একটি ভিডিও প্রকাশিত হয়। ওই ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর সাদৃশ্য পাওয়া যায়।

তবে ভিডিওটিতে ওই ব্যক্তির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

একই নামের একটি ফেসবুক পেজে থেকেও গত ২৬ অক্টোবর ভিডিওটি প্রকাশ করা হয়। সেই পোস্টের ক্যাপশন থেকে জানা গেছে, পোস্টদাতারা ব্যক্তিটির দুরবস্থার কারণে তাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করেছিলেন।

সংস্থাটি বলছে, ফেসবুকের এই পেজের আগের ভিডিওগুলো দেখে জানা গেছে, পেজটিতে নিয়মিতই এমন মানবিক উদ্যোগের ভিডিও প্রকাশ করা হয়। রাস্তায় ঘুরে বেড়ানো অসহায় লোক এবং পাগলপ্রায় ব্যক্তিদের পরিষ্কার-পরিচ্ছন্ন করে তোলার চেষ্টা করে থাকেন তারা।

একই পেজে সোমবার (৯ ডিসেম্বর) আলোচিত ভিডিওতে থাকা একজন ব্যক্তির একটি লাইভ ভিডিও পাওয়া যায়। ভিডিওতে আলোচিত ভিডিওর বিষয়ে তিনি জানান, উক্ত ব্যক্তি ও তার পরিবার মুসলিম। হিন্দু সাধুকে জোর করে মুসলিম বানানোর দাবিটি মিথ্যা। ভারতে তাদের ভিডিও ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে।

সুতরাং অন্য ঘটনার ভিডিওকে হিন্দু ধর্মের সাধুকে জোর করে মুসলমান বানানোর দাবিতে প্রচার করা সম্পূর্ণ মিথ্যা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

রাজধানীতে আজ কোথায় কী

১০

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১১

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৩

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৪

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৫

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৬

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৭

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৮

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৯

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

২০
X