কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৯ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:২২ এএম
অনলাইন সংস্করণ

বিচার চেয়ে সোহেল তাজের স্ট্যাটাস

বিচার চেয়ে সোহেল তাজের স্ট্যাটাস
তানজিম আহমদ সোহেল তাজ। ছবি : সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে প্রকাশ্যে জনসমক্ষে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ফেসবুকে নিজের ভিরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ দাবি জানান।

বীর মুক্তিযোদ্ধাদের অবদান নিয়ে পোস্টে সোহেল তাজ লেখেন, ‘আমাদের মহান মুক্তিযুদ্ধ হচ্ছে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র/দেশ হিসেবে আমাদের সত্তা আর উৎসের কেন্দ্রবিন্দু এবং মুক্তিযোদ্ধারা হচ্ছেন আমাদের শ্রেষ্ঠ সন্তান।’

বিচার চেয়ে তিনি বলেন, ‘এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।’

এর আগে ২২ ডিসেম্বর দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে (৭৮) জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়। পরে রাতে এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে সারা দেশে মুক্তিযোদ্ধা ও সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেন এবং অভিযুক্তদের শাস্তি দাবি করেন।

এদিকে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে লাঞ্ছিত করার ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। তাদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটক করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে থানা পুলিশের বিশেষ অভিযানে তারা আটক হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১০

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১১

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১২

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৩

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৪

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৫

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৬

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৭

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৮

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৯

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

২০
X