কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

‘কালের কণ্ঠে আমার প্রচারিত বক্তব্যের জন্য অত্যন্ত দুঃখিত’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক উমামা ফাতেমা। ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক উমামা ফাতেমা। ছবি : সংগৃহীত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ‘কালের কণ্ঠ’ পত্রিকার ভূমিকা নিয়ে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক উমামা ফাতেমা। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি বক্তব্য তুলে ধরেন।

পোস্টে ফাতেমা লেখেন, ‘কালের কণ্ঠের অভ্যুত্থানকালীন ভূমিকা নিয়ে আমি অবগত ছিলাম না। কয়েকদিন আগে বিকেলে আমি টিএসসিতে ছিলাম। তখন কালের কণ্ঠের সাংবাদিক আমার কাছে এসে তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাতে অনুরোধ করে। আমি তখন ‘প্রথম আলো’ বিষয়ে তাদের সেনসেশনাল অপসাংবাদিকতা নিয়ে আপত্তি জানাই। তারপরও যেহেতু বারবার অনুরোধ করছিল আর ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে ছিল তাই তাদের অনুরোধে রাজি হই এবং ভিডিও বার্তায় সুষ্ঠু সাংবাদিকতা করার পরামর্শ দিই। তখন তারা আমাকে মোবাইলে ইউটিউব স্ক্রল করে বলে অভ্যুত্থানের সময় ও পরে তারা পজিটিভ রিপোর্ট করেছে।’

ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, ‘পরবর্তীতে আমি প্রতিষ্ঠাবার্ষিকীর অভিনন্দন জানিয়ে ও সাংবাদিকতায় প্রফেশনালিজম রক্ষার কথায় জোর দিয়ে কথা শেষ করি। আমাকে পরবর্তীতে তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর কার্ড দিয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করে। তখন আমি মানা করে দিই।’

ফাতেমা আরও বলেন, ‘আজকে দেখলাম আমার বক্তব্যের ছোট একটা অংশ থেকে তারা ক্লিকবেইট তৈরি করেছে। অথচ আমার মূল বার্তাই ছিল যাতে তারা সাংবাদিকতায় প্রফেশনালিজম রক্ষা করে। আজকে অভ্যুত্থানকালীন কালের কণ্ঠের ভূমিকা জেনে অত্যন্ত মর্মাহত হয়েছি। অভ্যুত্থান পরবর্তী সময়ে ঠিকই সেনসেশনাল নিউজ করে তাদের এতদিনকার ভূমিকাকে আড়াল করতে চাইছে। কালের কণ্ঠে আমার প্রচারিত বক্তব্যের জন্য অত্যন্ত দুঃখিত।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১০

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১১

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১২

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৪

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৬

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৭

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৮

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৯

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

২০
X