কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ০২:২৩ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের পোশাক গোলাপি করার আহ্বান উমামার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর ইউনিফর্ম পরিবর্তন করে নতুন রঙের ইউনিফর্ম নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

গত ২০ জানুয়ারি আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সভায় পুলিশের নতুন পোশাক হবে লোহার (আয়রন), র‍্যাবের পোশাক হবে জলপাই (অলিভ) এবং আনসারের পোশাক হবে সোনালি গমের (গোল্ডেন হুইট) রংয়ের।

নতুন এই পোশাকের রং নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে-বিপক্ষে চলছে বেশ আলোচনা। আর এই আলোচনার মধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র উমামা ফাতেমার একটি সাক্ষাৎকারের কিছু অংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

যেখানে পুলিশের পোশাক গোলাপি করার আহ্বান জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম এই সমন্বয়ক।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে এক প্রশ্নের জবাবে উমামা ফাতেমা বলেন, পুলিশের দ্রুততম সময়ে গোলাপি পোশাক দেওয়া উচিত। আমার মনে হয় যে, গোলাপি ভালো একটি প্রতীক, পোশাক হিসেবে। গোলাপি একটি আই সুদিং কালার।

তবে পুলিশের সব ইউনিটের জন্য গোলাপি পোশাক দরকার নেই ইঙ্গিত করে তিনি বলেন, যারা মানুষকে এরেস্ট করে তাদের আবার গোলাপি দেওয়ার মানে হয় না। যারা ট্রাফিক কন্ট্রোল করে তাদের ক্ষেত্রে হয়তো গোলাপি পোশাক দেওয়া যায়।

উমামা ফাতেমার ওই ভিডিওটি সম্প্রতি ভাইরাল হলেও সাক্ষাৎকারটি উমামা ফাতেমা পুলিশের পোশাকের রঙ পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা আসার আগে না কি পরে দিয়েছেন, সেটি নিশ্চিত হওয়া যায়নি।

প্রসঙ্গত, জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশ বাহিনী সংস্কারের দাবি ওঠে। একই সঙ্গে পুলিশের পোশাক পরিবর্তনের দাবি ওঠে। যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১১

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১২

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৪

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৬

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৭

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৮

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X