কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক কি মারা গেছেন?

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব। ছবি : সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব। ছবি : সংগৃহীত

ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক মারা গেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি খবর ছড়িয়ে পড়েছে।

তবে এসব প্রচার সঠিক নয় বলে সোমবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কারাগারে বিচারপতি মানিকের মৃত্যুর খবরটি সত্য নয় বরং, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে আরও জানা গেছে, শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে বিশ্বস্ত কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। সাধারণত, সাবেক বিচারপতি মানিকের মতো আলোচিত ব্যক্তিত্ব মৃত্যুবরণ করলে সেটা গণমাধ্যমে প্রকাশিত হতো। তবে নির্ভরযোগ্য কোনো গণমাধ্যমে এ তথ্য খুঁজে পাওয়া যায়নি। এ তথ্য না পাওয়ায় প্রচারিত দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রমাণ হয়।

গত বছরের ২৩ আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত থেকে সাবেক বিচারপতি মানিককে বর্ডার গার্ড বাংলাদেশ আটক করে। পরের দিন সিলেটের বিচারিক হাকিম আলমগীর হোসেন বিচারপতি মানিককে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে ওইদিন বিকালে আদালতে তোলার সময় আলোচিত এই বিচারপতিকে লক্ষ্য করে উত্তেজিত জনতা ডিম ও জুতা নিক্ষেপ করে, যার ফলে প্রচণ্ড আহত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মানিককে ভর্তি করা হয়।

পরবর্তীতে গত ১২ সেপ্টেম্বর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে তিনি কারাগারেই আছেন, সুস্থ আছেন।

গত বছরের ১৮ নভেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল Somoy TV-এর ফেসবুক পেজে ‘আমার জন্য দোয়া কইরেন, আকুতি পলকের’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিওতে বিচারপতি শামসুজ্জামান মানিককে সুস্থভাবে প্রিজন ভ্যানের দিকে হেঁটে যেতে দেখা যায়। পরবর্তীতে তার অসুস্থতা নিয়ে গণমাধ্যমে আর কোনো সংবাদ প্রকাশিত হয়নি।

অর্থাৎ তার বিষয়ে সবশেষ প্রকাশিত সংবাদ অনুযায়ী, বিচারপতি মানিক এখন কারাগারে আছেন। সুতরাং, সাবেক বিচারপতি শামসুজ্জামান মানিক কারাগারে মারা গেছেন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১০

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১১

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১২

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৩

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

১৪

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১৫

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১৬

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

১৮

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১৯

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

২০
X