বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ফেসবুকে দোয়া চেয়েছেন সারজিস আলমের শ্বশুর

শ্বশুর অ্যাডভোকেট মো. লুৎফর রহমানের সঙ্গে সারজিস আলমসহ অন্যরা। ছবি : সংগৃহীত
শ্বশুর অ্যাডভোকেট মো. লুৎফর রহমানের সঙ্গে সারজিস আলমসহ অন্যরা। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমের বিয়ের দুদিন পর তার শ্বশুর অ্যাডভোকেট মো. লুৎফর রহমান দোয়া চেয়েছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে দোয়া চান ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. লুৎফর রহমান।

এর আগে শুক্রবার (৩১ জানুয়ারি) লুৎফর রহমানের বড় মেয়ে শারমিন আক্তার রাইতার সঙ্গে বিয়ে হয় সারজিস আলমের।

সারজিস আলমের শ্বশুর লুৎফর রহমান স্ত্রী, মেয়ে ও দুই ছেলেকে নিয়ে রাজধানীর বাসাবো এলাকার শাহজাহানপুরে বসবাস করেন। তিনি বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা এলাকার বাসিন্দা। সারজিস আলমের স্ত্রী রাইতা পবিত্র কোরআনের একজন হাফেজা। তিন ভাইবোনের মধ্যে বড় তিনি।

সারজিস আলমের শ্বশুর ফেসবুক পোস্টে লেখেন, আলহামদুলিল্লাহ। আমার মেয়ে রাইতার শুভবিবাহ সম্পন্ন হয়েছে। উভয়পক্ষের পরিবারবর্গের উপস্থিতিতে সীমিত পরিসরে গাজীপুরের ভাওয়াল বনভূমির গহিনে রাজেন্দ্র ইকো রিসোর্টে গত শুক্রবার (৩১ জানুয়ারি) আসর নামাজ শেষে মসজিদে বিবাহের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

আমার পারিবারিক, পেশাগত রাজনৈতিক, একাডেমিক এবং সামাজিক বলয়ে অনেক ঘনিষ্ঠজন, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী রয়েছেন। দুঃখজনক হলেও সত্যি, বিশেষ কিছু সীমাবদ্ধতা এবং নীতিগত কড়াকড়ির কারণে তাদেরকে নিমন্ত্রণ করা এমনকি অধিকাংশ মানুষকে জানানোও সম্ভব হয়নি।

তিনি আরও লেখেন, আমি এ জন্য গভীর দুঃখ এবং অনুতাপ প্রকাশ করছি। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য আপনাদের সবাইকে বিশেষ অনুরোধ করছি। কথা দিচ্ছি, আসন্ন রমজানের পরে যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে বড় পরিসরে আনুষ্ঠানিক বিবাহোত্তর জমকালো প্রীতিভোজ অনুষ্ঠান আয়োজনে সবাইকে নিমন্ত্রণ করা হবে। নবদম্পতির শুভকামনায় আপনাদের নিকট দোয়া প্রার্থনা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

১০

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

১১

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

১২

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১৩

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১৪

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১৫

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৬

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৭

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৮

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৯

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

২০
X