বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫২ এএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৭ এএম
অনলাইন সংস্করণ

মুশফিকুলকে পররাষ্ট্র উপদেষ্টা করার দাবি ইলিয়াস হোসেনের

মুশফিকুল ফজল আনসারী ও ইলিয়াস হোসেন। ছবি : সংগৃহীত
মুশফিকুল ফজল আনসারী ও ইলিয়াস হোসেন। ছবি : সংগৃহীত

মুশফিকুল ফজল আনসারীকে পররাষ্ট্র উপদেষ্টা করার দাবি করেছেন আলোচিত প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিভায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ দাবি জানান তিনি।

পোস্টে ইলিয়াস হোসেন লিখেছেন, মুশফিকুল ফজল আনসারীকে আমরা রাষ্ট্রদূত হিসেবে চাই না। তাকে একাধারে মেক্সিকোসহ উত্তর আমেরিকার ৭টি দেশের রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়া হয়েছে। এটা তার জন্য সম্মানের হলেও স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউজে তার যে শূন্যতা সেটা মোদির সফরে আমরা হারে হারে টের পেয়েছি।

তিনি লেখেন, আমি মনে করি যুক্তরাষ্ট্রের সাংবাদিক, ব্যবসায়ী, বিচার বিভাগসহ ডেমোক্রেট এবং রিপাবলিকানদের সঙ্গে তার যে ঘনিষ্টতা রয়েছে সেটা সরকারের কাজে লাগানো উচিত। সরকারে রাখতে চাইলে তাকে পররাষ্ট্র উপদেষ্টা করার দাবি থাকল।

গত ২৭ জানুয়ারি মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মস্থলে যোগ দেন মুশফিকুল ফজল আনসারী। রাষ্ট্রদূত হিসেবে কর্মস্থলে যোগদান করে তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন তিনি। এ ছাড়া ওই পোস্টে তিনি লেখেন- ‘নতুন কর্মস্থলের প্রথম দিন’।

মুশফিকুল ফজল আনসারী যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনলাইন নিউজ পোর্টাল জাস্ট নিউজ বিডি ডটকমের সম্পাদনার পাশাপাশি স্থায়ী প্রতিনিধি হিসেবে জাতিসংঘের সদরদপ্তর ও হোয়াইট হাউজে দায়িত্ব পালন করেন। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ তুলে ধরে নানা প্রশ্ন করতেন। এর আগে সাংবাদিকতায় সাহসী ভূমিকার কারণে আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে ২০১৫ সালে দেশ ছাড়তে বাধ্য হন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X