কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ১১:৪৩ পিএম
আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০৮:৫৪ এএম
অনলাইন সংস্করণ

ভারতের সেনাপ্রধান শেখ হাসিনার ফেরা নিয়ে মন্তব্য করেছেন কি?

জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ছবি : সংগৃহীত
জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ছবি : সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশে শেখ হাসিনা ফিরলে ঢাকা-দিল্লি সম্পর্ক আগের মতো হবে শীর্ষক মন্তব্য ভারতীয় সেনাপ্রধান করেছেন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। বলা হচ্ছে শেখ হাসিনা ফিরলে ঢাকা-দিল্লি সম্পর্ক ভালো অবস্থানে যাবে।

তবে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে জানিয়েছে, এ খবর সঠিক নয়। ভারতীয় সেনাপ্রধান এমন মন্তকব্য করেননি।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে বাংলাদেশে শেখ হাসিনা ফিরলে ঢাকা-দিল্লি সম্পর্ক আগের মতো হবে শীর্ষক মন্তব্য করেননি ভারতীয় সেনাপ্রধান বরং, ভারতীয় সেনাপ্রধানের বাংলাদেশে সরকার বদলালে ঢাকা-দিল্লি সম্পর্ক পরিবর্তন হতে পারে শীর্ষক মন্তব্যকে আলোচিত ভুল দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে ‘বাংলাদেশে শেখ হাসিনা ফিরলে ঢাকা-দিল্লি সম্পর্ক আগের মতো হবে’ শীর্ষক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ভিডিওতে জাতীয় দৈনিকের লোগো লক্ষ করা যায়।

ওই দৈনিকের ফেসবুক পেজে এ বিষয়ে একটি ভিডিওসহ ১০ মার্চ প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ভিডিওটির সঙ্গে প্রচারিত ভিডিওটির মিল পাওয়া যায়। পোস্টটির ক্যাপশনে বলা হয়, ‘বাংলাদেশে সরকার বদলালে ঢাকা-দিল্লি সম্পর্ক পরিবর্তন হতে পারে: ভারতীয় সেনাপ্রধান’।

এ বিষয়ে একটি অনলাইন সংবাদমাধ্যমের ওয়েবসাইটে ৯ মার্চ ‘বাংলাদেশে সরকার বদলালে ভারতের সঙ্গে সম্পর্কের পরিবর্তন হতে পারে’ শিরোনামে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

ওই প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশে সরকার পরিবর্তন হলে ভারতের সঙ্গে ঢাকার সম্পর্কের পরিবর্তন আসতে পারে বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী এবং উভয় দেশের সামরিক বাহিনী নিয়মিতভাবে নোট বিনিময় করে থাকে।

অর্থাৎ গণমাধ্যমের প্রতিবেদন থেকেও এটি নিশ্চিত যে বাংলাদেশে শেখ হাসিনা ফিরলে ঢাকা-দিল্লি সম্পর্ক আগের মতো হবে শীর্ষক মন্তব্য ভারতীয় সেনাপ্রধান করেননি।

সুতরাং ভারতীয় সেনাপ্রধানের বাংলাদেশে সরকার পরিবর্তন হলে দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ক মন্তব্যকে শেখ হাসিনা বাংলাদেশে আসলে সম্পর্ক আগের মতো হবে দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

উল্লেখ্য, এর আগে গত ৮ মার্চ ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের অনুষ্ঠান ‘ইন্ডিয়া টুডে কনক্লেভে’ বক্তব্য দেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সেখানে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী এবং উভয় দেশের সামরিক বাহিনী নিয়মিতভাবে নোট বিনিময় করে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X