কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ০৭:১৬ পিএম
আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ফিল্মি স্টাইলে বাসে ডাকাতির ভিডিও নিয়ে যা জানা গেল

রিউমর স্ক্যানারের অনুসন্ধান। ছবি : সংগৃহীত
রিউমর স্ক্যানারের অনুসন্ধান। ছবি : সংগৃহীত

সম্প্রতি ফিল্মি স্টাইলে চলন্ত বাস থেকে ডাকাতির সময়ে ডাকাত দলকে গ্রেপ্তার করছে হাইওয়ে পুলিশ খুলনা শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে, এটি মিথ্যা ও ভিডিওটি কোনো বাস্তব ঘটনার নয়।

রিউমর স্ক্যনার টিমের অনুসন্ধানে জানা যায়, হাইওয়ে পুলিশ কর্তৃক বাসে ডাকাত আটকের দাবিতে প্রচারিত ভিডিওটি কোনো বাস্তব ঘটনা নয়। বরং এটি হাইওয়ে পুলিশের একটি প্রচারণামূলক অথবা জনসচেতনতামূলক ভিডিও। এ ঘটনার প্রচারণামূলক ভিডিওটি ২০২৩ সাল থেকে হাইওয়ে পুলিশের ফেসবুক পেজে পাওয়া যাচ্ছে।

এই বিষয়ে অনুসন্ধানে ‘Ishat Vlogs’ নামক ইউটিউব অ্যাউন্টে ২০২৩ সালের ২৭ মে প্রচারিত এবং ‘কনটেন্ট ইউজার 100k’ নামক ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৮ আগস্ট প্রচারিত একই ঘটনার ভিন্ন দুটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

তবে ভিডিও দুটিতে ডাকাত ধরার পড়ার দৃশ্য দাবি করা হলেও ভিডিও দুটি পর্যবেক্ষণ করে তা কোনো শুটিংয়ের ভিডিও বলে প্রতীয়মান হয়।

পরবর্তীতে ‘HIGHWAY POLICE’ এর ফেসবুক পেজে ২০২৩ সালের ২০ আগস্ট ‘হাইওয়ে পুলিশ কুইক রেসপন্সে মাত্র ১০ মিনিটে সর্বদা যেকোনো ঘটনাস্থলে পৌঁছে যায়’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির একটি ফ্রেমের সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত একটি ভিডিওর ফ্রেমের সাদৃশ্য পরিলক্ষিত হয়।

ভিডিওটি পর্যবেক্ষণ করে জানা যায়, এটি একটি প্রচারণামূলক অথবা জনসচেতনতামূলক ভিডিও।

সুতরাং, হাইওয়ে পুলিশের পুরোনো একটি প্রচারণামূলক অথবা জনসচেতনতামূলক ভিডিওকে সাম্প্রতিক আসল ঘটনা দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X