কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ০২:২৩ এএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০২:২৭ এএম
অনলাইন সংস্করণ

ভারত সরকার বাংলাদেশের জনআকাঙ্ক্ষার পক্ষে থাকবে, আশা রাষ্ট্রদূত আনসারীর

মুশফিকুল ফজল আনসারী। ছবি : সংগৃহীত
মুশফিকুল ফজল আনসারী। ছবি : সংগৃহীত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে শুক্রবার (০৪ এপ্রিল) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সাম্প্রতিক সময়ে নানা ইস্যুতে প্রায় ৪০ মিনিট কথা বলেন এ দুই নেতা।

ড. ইউনূস ও নরেন্দ্র মোদির সেই বৈঠকের একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ওয়ালে শেয়ার করেছেন মেক্সিকোতে ঢাকার রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। সেখানে ভারত বাংলাদেশের জনআকাঙ্ক্ষার পক্ষে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মুশফিকুল ফজল আনসারী লেখেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যকার বৈঠককে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে স্বাগত জানাই।

বাংলাদেশ আবারও সার্বভৌম ও সাহসী পররাষ্ট্রনীতির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে তার প্রাপ্য অবস্থান পুনরুদ্ধার করছে বলে উল্লেখ করেন এ রাষ্ট্রদূত। তিনি লেখেন, এটি লক্ষ্যভিত্তিক, সরাসরি, ভারসাম্যপূর্ণ ও সূক্ষ্ম কূটনৈতিক দৃষ্টিভঙ্গি দ্বারা পরিচালিত।

তিনি আরও লেখেন, আমাদের বৃহৎ প্রতিবেশী ভারতের সরকার বাংলাদেশকে নতুন দৃষ্টিভঙ্গি ও বোঝাপড়ার মাধ্যমে নতুন করে ভাবছে—এটি একটি ইতিবাচক অগ্রগতি। আশা করছি ভারত সরকার বাংলাদেশের জনআকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হবেন।

এমন কূটনীতি ধরে রাখার আহ্বান জানিয়ে রাষ্ট্রদূত লেখেন, এটি আঞ্চলিক সম্পর্ককে শক্তিশালী করবে এবং বাংলাদেশকে বৈশ্বিক অঙ্গনে আত্মবিশ্বাসী ও মর্যাদাপূর্ণ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে। ভবিষ্যৎ আমাদের হাতে—এগিয়ে যাওয়ার সময় এখনই!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X