কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ১০:২১ পিএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

সায়মা ওয়াজেদের গ্রেপ্তারের দাবিতে প্রচার, যা জানা গেল

সায়মা ওয়াজেদ পুতুল। ছবি : সংগৃহীত
সায়মা ওয়াজেদ পুতুল। ছবি : সংগৃহীত

সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুল যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হয়েছেন শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

বিষয়টি ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের নজরে এসেছে। এক প্রতিবেদনে তারা জানায়, এটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন তথ্য।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সায়মা ওয়াজেদ গ্রেপ্তার হওয়ার দাবিটি সঠিক নয় বরং কোনো তথ্য-প্রমাণ ছাড়াই ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইন সাইট ব্যবহার করে প্রকাশিত ভুয়া এই সংবাদ প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকের উক্ত দাবির কতিপয় পোস্টে BCC NEWS নামের একটি ব্লগপোস্টের লিংক সূত্র হিসেবে দেওয়া হয়েছে।

রিউমর স্ক্যানারের বিশ্লেষণে https://bhdhdjjddh.blogspot.com নামের ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইনের এই সাইটকে ভুঁইফোঁড় সাইট বলে প্রতীয়মান হয়। সাইটে পুতুলের গ্রেপ্তারের কথিত দাবির বিষয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে গতকাল শুক্রবার (৪ এপ্রিল)।

কথিত এই সংবাদে শিরোনাম এবং পুতুলের ছবি ছাড়া বিস্তারিত আর কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

দাবিটির বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চ করে মূল ধারার গণমাধ্যম ও নির্ভরযোগ্য সূত্রগুলো থেকে পুতুলের গ্রেপ্তার হওয়া-সংক্রান্ত দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।

তা ছাড়া পুতুলকে নিয়মিতই নিজের এক্স অ্যাকাউন্টে সরব থাকতে দেখা যাচ্ছে। অ্যাকাউন্টে তিনি নিয়মিত তার কাজের খবর দিচ্ছেন এবং শেয়ার করছেন।

সুতরাং সায়মা ওয়াজেদ পুতুল যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হয়েছেন শীর্ষক যে দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X