কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ০৯:২০ পিএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১২:১২ এএম
অনলাইন সংস্করণ

গাজা স্বাধীন করা নিয়ে নাসির উদ্দিনের নামে মিথ্যা প্রচারণা

নাসির উদ্দিন নাসির। ছবি : সংগৃহীত
নাসির উদ্দিন নাসির। ছবি : সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের ছবিসংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। যেখানে দাবি করা হয়েছে, জাতীয়তাবাদী ছাত্রলের সেক্রেটারি নাসির উদ্দিন নাসির বলেছেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদলের মাত্র ১ সপ্তাহে গাজা (ফিলিস্তিন) স্বাধীন করার সক্ষমতা রয়েছে।’

এ বিষয়ে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে জানিয়েছে যে নাসির উদ্দিন নাসির এমন মন্তব্য করেননি। এটি সম্পূর্ণ মিথ্যা তথ্য।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘জাতীয়তাবাদী ছাত্রদলের মাত্র ১ সপ্তাহে গাজা (ফিলিস্তিন) স্বাধীন করার সক্ষমতা রয়েছে’ শীর্ষক কোনো প্রকাশ্য কোনো মন্তব্য ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির করেননি। প্রকৃতপক্ষে, কোনো রকমের নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে দেখা গেছে, আলোচিত দাবির সঙ্গে প্রচারিত পোস্টগুলোতে কোনো নির্ভরযোগ্য তথ্য-প্রমাণের উল্লেখ নেই। ফটোকার্ডটিতেও কোনো গণমাধ্যমের নাম বা লোগো দেখা যায়নি। সাধারণত কোনো গণমাধ্যম ফটোকার্ড প্রকাশ করলে তাতে প্রতিষ্ঠানটির নাম বা লোগো সংযুক্ত থাকে। তাই স্পষ্টভাবে বলা যায়, আলোচিত ফটোকার্ডটি কোনো গণমাধ্যমের নয়।

পরবর্তী অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে আলোচিত দাবিটির সপক্ষে গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রেও কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। তবে ছাত্রদলের পক্ষ থেকে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করতে ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাতে দেখা গেছে।

এ ছাড়া একই মন্তব্য ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলামের নামেও ছড়িয়ে পড়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে তার পক্ষ থেকে এমন কোনো মন্তব্য করার তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে একটি ফ্যাক্টচেক প্রতিবেদনও প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নামে প্রচারিত দাবিটি মিথ্যা ও ভিত্তিহীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

১০

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

১১

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

১২

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

১৪

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

১৫

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১৬

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১৭

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১৮

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১৯

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

২০
X