কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

‘ড. ইউনূসের জনপ্রিয়তাকে ভারত, বিএনপি ও অন্যান্য দলের ভয় কেন?’

এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির। ছবি : সংগৃহীত
এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির। ছবি : সংগৃহীত

ড. ইউনূসের জনপ্রিয়তাকে এত ভয় পাচ্ছে কেন ভারত, বিএনপি ও অন্যান্য দলগুলো—এমন মন্তব্য করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন শিশির।

শিশির তার পোস্টে বলেন, বিএনপি ও সমমনা অন্যান্য দলের ভাইয়েরা মনে রাখবেন, আপনাদের ডাকে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়নি।

আপনাদের ডাকা সরকার পতনের ‘অসহযোগ আন্দোলনে’ এ দেশের মানুষ রাস্তায় নামেনি—এমনকি দলের নেতাকর্মীরাও মাঠে সাড়া দেয়নি।

২০২৩ সালের ২০ ডিসেম্বর বিএনপি ঘোষণা দিয়েছিল, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পদত্যাগ না করলে অসহযোগ আন্দোলন চলবে উল্লেখ করে এনসিপির এই নেতা আরও বলেন, সরকারকে খাজনা, টেক্স, পানি, বিদ্যুৎ বিল ইত্যাদি না দেওয়ারও ঘোষণা দেয় বিএনপি।

মজার ব্যাপার হলো, সেই কর্মসূচি এখনও ‘চলমান’।

বিএনপির চলমান অসহযোগ আন্দোলনের মতে ২০২৩ সালের থেকে আজ পর্যন্ত এদেশের মানুষ সরকারকে খাজনা, টেক্স, পানি, বিদ্যুৎসহ সেবা খাতের বিল দেবে না বা না দিলেও চলবে।

অথবা যারা এ গত দেড় বছর বিল দিয়েছেন তাদের টাকা সরকার ফেরত দেওয়া উচিত-কারণ বিএনপির অসহযোগ আন্দোলন এখনও চলমান।

শিশির তার পোস্টের শেষে উল্লেখ করেন, বিএনপির উদ্দেশে বলছি—লজ্জার কিছু নেই। দেড় বছর হয়ে গেছে তো কি হয়েছে, এবার অনন্ত সেই অসহযোগ আন্দোলন কর্মসূচিটা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিন?

অথবা গত দেড় বছর সরকারকে দেয়া জনগণের খাজনা, টেক্স, পানি, বিদ্যুৎ বিলের টাকা মওকুফ বা ফেরত দেওয়ার ব্যবস্থা করে দেন। এ দুইটির যেকোনো একটি অনন্ত করেন?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X