কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০৯:৩৮ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১০:১১ এএম
অনলাইন সংস্করণ

তাসনিম জারার হাফ প্যান্ট পরা ভাইরাল ছবিটি সম্পাদিত 

ছবি : রিউমার স্ক্যানার থেকে নেওয়া।
ছবি : রিউমার স্ক্যানার থেকে নেওয়া।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার এক ছবি ঘুরে বেড়াচ্ছে। ছবি দেখা যাচ্ছে, ডা. তাসনিম জারা হাফ প্যান্ট পরে আছেন।

ডা. তাসনিম জারার হাফ প্যান্ট পরা ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তার তৈরি করা হয়েছে। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে উঠে আসে এ তথ্য।

সংস্থাটির অনুসন্ধানে জানা যায়, ডা. তাসনিম জারার হাফ প্যান্ট পরিহিত ভাইরাল ছবিটি আসল নয়। বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তার ফুল প্যান্ট পরা একটি ছবি সম্পাদনা করে এই ছবি তৈরি করা হয়েছে।

ভাইরাল ছবিটি পর্যালোচনা করে দেখা যায়, ‘Fariha Nishat’ নামের একটি ফেসবুক প্রোফাইলে থেকে ৩ জুলাই প্রকাশিত পোস্টটি সন্ধান পাওয়া যায়। এ বিষয়ে ফারিহা নিশাত জানান, তাসনিম জারার সঙ্গে তার তোলা একটি ছবি বিকৃত করে সামাজিক মাধ্যমে ভুয়া প্রচারণা চালানো হচ্ছে। পোস্টটিতে ভাইরাল ছবির পাশাপাশি মূল ছবিটিও যুক্ত করা হয়, যেখানে দুজনকে ফুল প্যান্ট পরিহিত অবস্থায় দেখা যায়।

পরে ফারিহা নিশাতের ফেসবুক অ্যাকাউন্ট ঘুরে গত ৮ ডিসেম্বর প্রকাশিত মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবি দুটির বিশ্লেষণ করে দেখা যায়, ভাইরাল ছবির সঙ্গে মূল ছবির পটভূমি ও অন্যান্য উপাদানে উল্লেখযোগ্য মিল থাকলেও তাসনিম জারা ও ফারিহা নিশাতের পোশাকে অমিল দেখা যায়।

এ ছাড়া ভাইরাল ছবিতে তাসনিম জারার হাতের আঙুলগুলো অসামঞ্জস্যপূর্ণ ও বিকৃতভাবে দেখা গেছে।

বর্তমানে বিভিন্ন এআই টুল ব্যবহার করে ছবির পটভূমি অপরিবর্তিত রেখে সহজেই পোশাক বা নির্দিষ্ট উপাদান পরিবর্তন করা যায়। ভাইরাল ছবিটিও ঠিক এমন প্রযুক্তি ব্যবহার করে সম্পাদনা করা হয়েছে। সুতরাং, তাসনিম জারার হাফ প্যান্ট পরিহিত আলোচিত ছবিটি সম্পাদিত।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালের আগে ও মাঝে ঝড় তুলবেন শাকিরা-বিটিএস, দেখে নিন সূচি

স্পেন আগে গোল করলে চ্যাম্পিয়ন হবে কোন দল জানালেন জার্মান কিংবদন্তি

আদালত জামিন দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্বামীকে মারধর, কারাগারে স্ত্রী

‘প্রধানমন্ত্রী যে বাংলাদেশ চান মন্ত্রী-এমপিরা সেই রাজনীতিকে ধারণ করছে না’

ক্ষমতায় যাওয়ার জন্য জুলাই সনদকে ইস্যু করতে চায় বিরোধী দল: খোকন

হবিগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক

যুদ্ধ শুরু হওয়ার পর মোজতবা খামেনির সঙ্গে এখনো সাক্ষাৎ হয়নি: আরাগচি

ফুটবল বিশ্বকাপ : গোল্ডেন বুট-বল-গ্লাভ জয়ের দৌড়ে এগিয়ে যারা

কাশিমপুর কারাগার থেকে পালানো কয়েদি রিম্পা গ্রেপ্তার

১০

বন বিভাগের বিরুদ্ধে ১২০০ কমলা গাছ কাটার অভিযোগ

১১

একই পরিবারের তিন নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগ

১২

মাদক ব্যবসার অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনে কাঁদলেন স্বেচ্ছাসেবক দল নেতা

১৩

ডলার ছেড়ে চীনা মুদ্রার লেনদেন ব্যবস্থায় যোগ দিল লিবিয়া

১৪

বহরে আসছে ২১ নতুন উড়োজাহাজ, আন্তর্জাতিক রুটও বাড়াবে ইউএস–বাংলা

১৫

ইরানের যেকোনো হামলার জবাবে পূর্ণ শক্তি প্রয়োগের হুঁশিয়ারি ইসরায়েলের

১৬

মহিষবোঝাই ভটভটি উল্টে নিহত ২

১৭

মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

১৮

স্পেন-আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ কখন, কোথায়? অনলাইনে ‘লাইভ’ দেখবেন যেভাবে

১৯

বিশ্বকাপ ট্রফি সম্পর্কে জানা-অজানা ৫ তথ্য

২০
X