কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৭:২৫ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বড় শয়তান এখনো আমাদের কাঁধে নিঃশ্বাস ফেলছে : মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ফাইল ছবি
অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ফাইল ছবি

এখনো ঐক্যই দরকার মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘বড় শয়তান এখনো আমাদের কাঁধে নিঃশ্বাস ফেলছে।’

রোববার (১৩ জুলাই) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

মাহফুজ আলম বলেন, ‘এখনো ঐক্যই দরকার। হঠকারীদের স্পেস দিলে বরং দেশের ক্ষতি হবে। বিরোধিতা আর প্রতিদ্বন্দ্বিতা কোনোভাবেই বিদ্বেষ এবং শত্রুতায় নিয়ে ঠেকানো যাবে না।’

তিনি আরও বলেন, ‘বড় শয়তান এখনো আমাদের কাঁধে নিঃশ্বাস ফেলছে। তবে সবারই রেকনিং দরকার আছে।’

মাহফুজ আলমের এই পোস্টের মন্তব্যের তলায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। পোস্টের পর আধা ঘণ্টা যেতেই ৭ হাজারের বেশি রিঅ্যাক্ট জমা পড়েছে।

অনেকের প্রশ্ন, কে বা কারা ঐক্য নষ্ট করল তা উপদেষ্টা নিজ উদ্যোগে খোঁজ নিয়েছেন কিনা?

এমন এক নেটিজেনের প্রশ্নের জবাবও দিয়েছেন তথ্য উপদেষ্টা। তিনি রিপ্লাইয়ে লিখেছেন, ‘দোষারোপের চাইতে সমাধান দরকার আমাদের।’

অনেকের মত, এই প্রতিদ্বন্দ্বিতা এখন বিদ্বেষ আর শত্রুতায় পরিণত হচ্ছে। যা শিগগিরই থামাতে হবে। দেশের এবং রাষ্ট্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে পৌঁছাতে হবে।

এহসান নামে একজন শঙ্কা প্রকাশ করেছেন এভাবে, ‘দিনশেষে আমরা শুধু ফ্যাসিবাদের মুখোশ উৎখাত করতে পেরেছি। আওয়ামী ফ্যাসিবাদের যে ডিজাইন করেছে, তারা রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে বসে আছে, তাদের উৎখাত ব্যতীত বাংলাদেশ স্থিতিশীল হবে না। সম্মিলিত ঐক্য ছাড়া আমরা যদি তাদের বিরুদ্ধে না দাঁড়াই, রাষ্ট্র আবার শত্রুদের নিয়ন্ত্রণে চলে যাবে।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X