কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০৫:০৪ এএম
আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৭:৪৫ এএম
অনলাইন সংস্করণ
উত্তরায় বিমান দুর্ঘটনা

বার্ন ইনস্টিটিউটের এক চিকিৎসকের আবেগঘন বর্ণনা

ড. নাজমুল আহসান সিদ্দিকী। ছবি : সংগৃহীত
ড. নাজমুল আহসান সিদ্দিকী। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ সারা দেশ ছিল উৎকণ্ঠায়। নিহতদের পরিবারগুলো হয়ে পড়ে বাকরুদ্ধ, প্রাণহীন। আর আহত শিক্ষার্থীদের মা-বাবা, আত্মীয়স্বজনরা ছিলেন হাসপাতালে ছোটাছুটিতে ব্যস্ত। এদিকে হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক, নার্স ও হাসপাতালসংশ্লিষ্ট সবাই আজ পার করেছেন ভিন্ন রকম এক ব্যস্ততম দিন। ছুটিতে থাকা ব্যক্তিরাও ছুটে এসেছেন হাসপাতালে, যেন আহতদের চিকিৎসায় কোনো ঘাটতি না হয়।

হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ শিক্ষার্থীদের চিকিৎসা দিতে গিয়ে ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে আবেগঘন বর্ণনা দিয়েছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জুনিয়র কনসালটেন্ট ডা. নাজমুল আহসান সিদ্দিকী।

সোমবার (২১ জুলাই) রাতে নিজের ফেসবুক আইডিতে তিনি এক স্ট্যাটাসে এ বর্ণনা দেন।

ফেসবুক স্ট্যাটাসে ডা. নাজমুল লেখেন, জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা মাস্ ক্যাজুয়ালটি ম্যানেজ করতে কিছুটা হলেও অভ্যস্ত। কিন্তু আজ আমরা যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি, তার সাইকোলজিকাল ট্রমা আমরা কতদিনে কাটিয়ে উঠতে পারব, জানি না।

তিনি লেখেন, খবর পাওয়ার পরেই অফিসিয়াল হোযাটসঅ্যাপ গ্রুপে সবাইকে নোটিশ করা হয়। এরপরের রেসপন্সের একটা স্ক্রিনশট দিলাম, সবাই ইনস্ট্যান্ট হাসপাতালে রওনা হয়ে আসছে। আমাদের সব চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয় যারা হাসপাতালের বাইরে ছিলেন, এমনকি যারা ছুটিতে ছিলেন, তারাও চলে এসেছেন।

তিনি আরও লেখেন, কয়েকটা বাচ্চার সিভি লাইন করলাম, তার মধ্য দুজন আমার রামিনের (নিজের ছেলে) বয়সী। পুড়ে যাওয়া মুখমণ্ডল আর ক্ষণে ক্ষণে পানি পানি বলে বিলাপ! নিতে পারছিলাম না।

তিনি লেখেন, বিভিন্ন হাসপাতালের অনেকেই ফোন করে সাপোর্ট লাগবে কিনা জানতে চেয়েছেন, সবার কাছে কৃতজ্ঞতা। বার্ন পেশেন্টের শ্বাসনালি পুড়ে যাওয়া হচ্ছে ভয়ের কথা। অনেকেরই এমন ইনহেলেসনাল ইঞ্জুরি হয়েছে। যারা বেঁচে আছে তাদের বার্ন পরবর্তী ইনফেকশন হচ্ছে মেইন কনসার্ন।

ডা. নাজমুল বলেন, সারাদিন না খেয়ে খাটাখাটনি করে এরপর বের হওয়ার সময় (হাসপাতাল থেকে) মেইন গেটে দেখি বিরাট জটলা। তারা সবাই সাংবাদিক, সবাই ভেতরে ঢুকবেন, ছবি, ভিডিও নেবেন। কিন্তু আমাদের আনসার সদস্যরা বাধা দিচ্ছিল। এতজন সাংবাদিক ভাই যদি হাসপাতালে ঢুকে ঘুরতে থাকেন বিভিন্ন জায়গায়, তাহলে ইনফেকশন কন্ট্রোলের কী অবস্থা হবে সেটা বলাই বাহুল্য।

তিনি বলেন, আর বের হয়ে রাস্তায় দেখি অনেক মানুষ, এদের অনেকেই রক্ত দিতে এসেছেন। কিন্তু বার্ন পেশেন্টের প্রথম দিনেই রক্ত দরকার নেই। ধীরে ধীরে পরে লাগে রক্ত। তাই রক্ত দেওয়ার জন্য সবাই ভিড় না করাটাই ভালো।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমানটি উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। দুর্ঘটনা মোকাবিলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। এ আকস্মিক দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত বৈমানিকসহ ২০ জন নিহত এবং ১৭১ জন আহত হয়েছেন।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১০

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১১

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১২

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

১৩

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৪

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

১৫

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

১৬

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

১৭

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

১৮

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

১৯

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

২০
X