কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৭:৫৪ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তি পেয়ে শহিদুল আলমের ফেসবুক পোস্ট

আলোকচিত্রী শহিদুল আলম। ছবি : সংগৃহীত
আলোকচিত্রী শহিদুল আলম। ছবি : সংগৃহীত

ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কে পৌঁছেছেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে তিনি কারাগার থেকে মুক্তি পান। এরপর ফেসবুকে একটি পোস্ট করেন তিনি।

পোস্টে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান শহিদুল আলম। এসময় তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়ে বার্তা প্রধানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শহিদুল আলম বলেন, সবকিছুর জন্য ধন্যবাদ ড. ইউনূস! এবং ইউএনজিএ তে আপনার বার্তার অত্যন্ত প্রশংসা করি, ‘এখনই দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়ন করতে হবে। আর এটি বাস্তবায়ন করতে হবে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে।

এর আগে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে জানানো হয়, ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কে গেছেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম।

পোস্টে বলা হয়েছে, ইস্তাম্বুলে বাংলাদেশ কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান শুক্রবার তুর্কি এয়ারলাইন্সের ফ্লাইটে ইসরাইল থেকে ফেরার পথে বিশিষ্ট বাংলাদেশি ফটোগ্রাফার ও মানবাধিকার কর্মী শহিদুল আলমকে অভ্যর্থনা জানান।

এর আগে শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন লেখক, আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। মুক্তির পর টার্কিশ এয়ারলাইন্সের (টিকে-৬৯২১) একটি ফ্লাইটে শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে শহিদুল আলম ইসরায়েল থেকে ইস্তাম্বুলে পৌঁছানোর কথা রয়েছে।

তিনি জানান, তুর্কি সূত্র জানিয়েছে, টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট টিকে-৬৯২১ স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ইস্তাম্বুলে অবতরণ করার কথা রয়েছে।

এদিকে ইসরায়েল থেকে শহিদুল আলমের মুক্তি ও দেশে প্রত্যাবর্তনে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X