কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০২:৫৬ এএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০৮:৪৩ এএম
অনলাইন সংস্করণ

যে কারণে জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোটে সমস্যা দেখছেন না মির্জা গালিব

ড. মির্জা গালিব। ছবি : সংগৃহীত
ড. মির্জা গালিব। ছবি : সংগৃহীত

গণভোট জাতীয় নির্বাচনের সঙ্গে হবে এবং এটি নিয়ে কোনো সমস্যা নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিভিন্ন তথ্য তুলে ধরেন তিনি।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণের পর ফেসবুকে তিনি লেখেন—

এক, যদিও গণভোটে চারটা প্রশ্ন থাকবে, কিন্তু হ্যাঁ/না ভোট সবগুলোর জন্য একসঙ্গে একটা। কাজেই এইটা মূলত একটা প্যাকেজ। ডিসেন্টগুলো আলাদা করে একটা আলাদা প্যাকেজ করার যে আইডিয়া—এটা এখানে অনুপস্থিত।

দুই, তবে অন্তর্বর্তী সরকার গণভোটের প্রশ্নটাকে যে চার ভাগে ভাগ করল, এর পেছনে অন্য একটা ফিলসফি কাজ করছে। কিছু বিষয়কে তারা নন-নেগশিয়েবল হিসেবে ধরে নিয়ে এক প্রশ্নের মধ্য দিয়ে দিয়েছে। আর এর বাইরের বিষয় পরের পার্লামেন্টের ওপর ছেড়ে দিয়েছে। যেমন, উচ্চকক্ষে পিআর, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নির্বাচন কমিশন গঠন—এগুলো নন-নেগোশিয়েবল, ফলে গণভোটে এক প্যাকেজের মধ্যেই যাবে। এরকম আরও কিছু নন-নেগোশিয়েবল ইস্যু আছে। এর বাইরের বিষয়গুলো পরের পার্লামেন্টের কাছে যাবে, চতুর্থ প্রশ্নে এটা বলা আছে, জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে।

তিন, আমার মতে দুটা প্যাকেজ হইলে সবচাইতে ভালো হইত। কিন্তু যে বিষয়গুলোকে সরকার নন-নেগশিয়েবল বলে মনে করছে, এগুলোকে আমি নন-নেগোশিয়েবল বলেই মনে করি। ফলে, সরকারের এ সিদ্ধান্ত খুব খারাপ হইছে বলে মনে করি না।

চার, গণভোট জাতীয় নির্বাচনের সাথে হবে। এটা নিয়ে আমি কোনো সমস্যা দেখি না। আইনি কাঠামো বেশি গুরুত্বপূর্ণ ছিল। এটা হয়ে গেছে। এখন গণভোট নির্বাচনের সাথে হইলে বিএনপি কিছুটা একোমোডেটেড ফিল করবে- এটা বরং ন্যাশনাল ইউনিটির জন্য ভালো।

পাঁচ, জামায়াত এবং এনসিপি যে সংস্কার চাইছে, তার প্রায় পুরোটাই বাস্তবায়ন হতে যাচ্ছে। জামায়াতের উচিত নিম্নকক্ষে পিআর আর গণভোটের তারিখ আগায়ে আনার দাবি কম্প্রোমাইস করা। নিম্নকক্ষের পিআর আমাদের জন্য মোটেও ভালো হবে না। আর গণভোট আগে হইলে হয়তো কিছুটা ভালো হইত, আর একসাথে হইলেও অনেক প্রবলেম হয়ে যাবে- এমন কিছু না।

ছয়, বিএনপি পুরো সংস্কার প্রক্রিয়ায় উল্টা রাস্তায় হাঁটছে। তারা রাজনৈতিক অ্যাজেন্ডাকে ডমিনেট করতে পারতেছে না। বিএনপির উচিত সংস্কার ইস্যুতে তাদের পজিশান দলীয়ভাবে রিভিউ করা।

ইউনূস সরকার আর আলী রীয়াজের এ কমিশন বাংলাদেশের ইতিহাসের পার্ট হয়ে উঠল। দুই চারটা চোরাগুপ্তা হামলা করে আওয়ামী লীগ নিজের আরও ক্ষতি করা বাদে আর কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। জুলাই আর আমাদের এই ন্যাশন বিল্ডিং বাংলাদেশকে বদলে দেবে, ইনশাআল্লাহ।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X