কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০৬:২২ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

নিজ হাতে ইলিশ-পোলাও রান্না করলেন প্রধানমন্ত্রী

টুঙ্গিপাড়ার বাড়িতে স্বজনদের পাতে ইলিশ-পোলাও তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত
টুঙ্গিপাড়ার বাড়িতে স্বজনদের পাতে ইলিশ-পোলাও তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে নিজ হাতে ইলিশ-পোলাও রান্না করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর সেই খাবার নিজের হাতে স্বজনদের মাঝে পরিবেশন করেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (১০ অক্টোবর) পদ্মা সেতুর উদ্বোধনের পর বিকেলে টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানা, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের সন্তান লীলা, কাইয়ূস ও তাইকাও প্রধানমন্ত্রীর সঙ্গী হন। অনেকদিন পর প্রধানমন্ত্রী বাড়িতে যাওয়ায় উৎসবের আমেজ বিরাজ করে আত্মীয়স্বজনদের মধ্যে। বিষয়টি আরও স্পষ্ট হয় আওয়ামী লীগের ফেসবুক পেজের একটি রিল ভিডিও থেকে।

আওয়ামী লীগের ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট দিয়ে লিখা হয়েছে, ‘টুঙ্গিপাড়ায় গ্রামের বাড়িতে নিজ হাতে ইলিশ-পোলাও রান্না। পরিবারের সবার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ব্যতিক্রমী সন্ধ্যা।’

ওই রিল ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলিশ পোলাও স্বজনদের জন্য পরিবেশন করছেন। গরম ভাপ ওঠা ইলিশের টুকরো যাতে ভেঙে না যায় সেজন্য তিনি পরম মমতায় একটি একটি করে তুলে পাতে দিচ্ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X