কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ০১:৪০ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৩, ০৩:১৫ পিএম
অনলাইন সংস্করণ

লোহার খাঁচায় লড়বেন মাস্ক-জাকারবার্গ!

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মাস্ক লেখেন, ‘জাকারবার্গের সঙ্গে খাঁচায় লড়াইয়ের কথা ভাবছি।’  ছবি : সংগৃহীত
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মাস্ক লেখেন, ‘জাকারবার্গের সঙ্গে খাঁচায় লড়াইয়ের কথা ভাবছি।’ ছবি : সংগৃহীত

লোহার খাঁচায় লড়াই করবেন টেসলা ও টুইটারের মালিক ইলন মাস্ক এবং ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান মার্ক জাকারবার্গ। হঠাৎ তারা একে অপরকে ‘কেইজ ফাইটে’ আমন্ত্রণ জানান। পৃথিবীর দুই শীর্ষ ধনীর খুনসুটিতে বেশ মজা পাচ্ছেন নেটিজেনরা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মাস্ক লেখেন, ‘জাকারবার্গের সঙ্গে খাঁচায় লড়াইয়ের কথা ভাবছি।’ এমন আহ্বানে চুপ করে বসে থাকেননি মার্ক জাকারবার্গ। জবাবে তিনি মাস্কের পোস্ট শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘আমাকে ঠিকানা দিন।’

ইলন মাস্কও লড়াইয়ের স্থান জানাতে কুণ্ঠাবোধ করেননি। তিনি সঙ্গে সঙ্গেই ভেন্যুও জানিয়ে দেন। এক শব্দে কমেন্টে লেখেন, ‘ভেগাস অক্টাগন।’

অষ্টভুজ আকৃতির লোহার খাঁচাটি নেভাডার লাস ভেগাসে অবস্থিত। যেখানে ইউএফসি চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়। ৫২ বছর বয়সী মাস্ক টুইটে আরও লেখেন, ‘একটি কৌশল আমি ভালো পারি, সিন্ধুঘোটকের মতো প্রতিপক্ষকে চেপে পড়ে থাকি আমি, আর কিচ্ছু করি না।’

আরেক টুইটে মাস্ক বলেন, ‘আমি মাঝেমধ্যে সন্তানদের ওপরের দিকে ছুড়ে মারি। আর কোনো ধরনের শরীরচর্চা করি না বললেই চলে।’

ইতোমধ্যে এই চ্যালেঞ্জ ব্যাপক ভাইরাল হয়েছে। কে জিততে পারে, তা নিয়ে বিতর্ক চলছে। অন্যদিকে এই মল্লযুদ্ধকে উপহাস করেও মিম শেয়ার করেছেন অনেকেই।

বিবিসি জানায়, টুইটারের সঙ্গে প্রতিযোগিতায় নামতে টেক্সটভিত্তিক একটি নতুন সামাজিক নেটওয়ার্কের পরিকল্পনা করেছে মেটা। ব্লুস্কাই কিংবা মাস্টওডনের চেয়েও ইলন মাস্কের টুইটারের জন্য বড় প্রতিদ্বন্দ্বী হয়ে আসবে পি৯২ নামে নির্মীয়মান টেক্সটভিত্তিক এই নেটওয়ার্ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X