কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ১২:২৮ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

‌‘শরীফ থেকে শরীফা’ ইস্যুতে শায়খ আহমাদুল্লাহর ফেসবুক স্ট্যাটাস  

শায়খ আহমাদুল্লাহ। ছবি : সংগৃহীত
শায়খ আহমাদুল্লাহ। ছবি : সংগৃহীত

সপ্তম শ্রেণির জাতীয় পাঠ্যবই থেকে শরীফ থেকে শরীফার গল্প ছেঁড়ার পর থেকে আলোচনায় আসিফ মাহতাব। এই ঘটনায় তাকে খণ্ডকালীন শিক্ষক থেকে অব্যাহতি দিয়ে আলোচনায় যুক্ত হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়। পরে রাজনৈতিক দল, সংগঠনসহ প্রতিবাদ জানায় শিক্ষার্থীরাও। বিষয়টি নিয়ে ঝড় উঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন ইসলামিক আলোচক শায়খ আহমদুল্লাহ।

গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভেরিফায়েড ফেসবুক পেজের এক স্ট্যাটাসে প্রতিবাদ জানান তিনি।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, ‌‘জনগণের ট্যাক্সের টাকায় প্রণীত পাঠ্যপুস্তকে গণমানুষের বিশ্বাস, ধর্মীয় মূল্যবোধ ও দেশীয় সংস্কৃতি পরিপন্থি বিষয় স্থান দেয়া দেশবিরোধী কাজ। এর নেপথ্যের খলনায়কদের বিরুদ্ধে সবাইকে প্রতিবাদী হতে হবে।’

বিষয়টি নিয়ে স্ট্যাটাস দিয়েছেন আরেক ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী। বুধবার (২৪ জানুয়ারি) রাতে এ বিষয়ে এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট দিয়েছেন আজহারী।

পোস্টে তিনি বলেন- ‘কোন শিয়াল যদি বলে— আমি নিজেকে মুরগি মনে করি, তাহলে কি শিয়ালকে মুরগির সাথে রাখা যাবে? অবশ্যই না। রাখলে মুরগি যেমনি তার অস্তিত্ব হারাবে, ঠিক তেমনি এই রূপান্তর মতবাদের কারণে নারী-পুরুষের প্রাকৃতিক বাইনারিও অস্তিত্ব হুমকিতে পড়বে।’

তিনি আরও বলেন, ‘আমাদের কোমলমতি শিশুদের ফিতরাত কলুষিত করার মানব অস্তিত্ব বিধ্বংসী এই মতবাদকে স্পষ্ট ভাষায় ‘না’ বলুন। দল-মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সরব প্রতিবাদ করুন। পশ্চিমা এই অসভ্যতার বিস্তার রুখে দেওয়ার সময় এখনই। বিকৃত মনস্করা যেন মনে না করে, দেশের সুস্থ মস্তিষ্কের মানুষে প্রতিবাদের সামর্থ্য হারিয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১০

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১১

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১২

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১৩

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৪

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৫

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৬

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৭

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১৮

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১৯

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

২০
X