কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ১২:৪৪ এএম
আপডেট : ০২ মার্চ ২০২৪, ১০:৩৭ এএম
অনলাইন সংস্করণ

‘সব দোষ তোর, আগুন তুই লাগলি ক্যান…’

আশরাফুল আলম খোকন। ছবি : সংগৃহীত
আশরাফুল আলম খোকন। ছবি : সংগৃহীত

রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন মারা গেছেন। আগুনে ২০ জন পুরুষ, ১৮ জন নারী ও আটজন শিশু মারা গেছেন। এই অগ্নিকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন।

শুক্রবার (১ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় নিজের মতামত ব্যক্ত করেন তিনি।

আশরাফুল আলম খোকন লিখেছেন, ‘ভয়াবহ আগুনের ঘটনায় দুটি রেস্টুরেন্টের তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের দোষ অবশ্যই আছে। পুলিশ ভাইয়েরা, এতে মূল হোতারা দূরে রয়ে গেলো না? রাজউক বলছে, ভবনটিতে নাকি রেস্তোরাঁ করার অনুমোদন ছিল না। এতগুলো মানুষ পুড়ে মারা যাবার পর এটা রাজউকের চোখে পড়ল? এটা কি বিশ্বাসযোগ্য? এই ভবন যে রেস্তোরাঁর জন্য বিখ্যাত, এটা কে না জানে? শুধু জানেন না রাজউকের কর্তারা।’

তিনি বলেন, ‘যদি এই ভবনে রেস্টুরেন্টের অনুমোদন নাই থাকবে, তাহলে সিটি করপোরেশন তাদেরকে ট্রেড লাইসেন্স দিল কীভাবে? বছর বছর নবায়ন করছে কীভাবে? সিটি করপোরেশন ম্যাজিস্ট্রেটরা হিরোইজম দেখানোর জন্য মিডিয়া নিয়ে গিয়ে কাচ্চির রং আসল না নকল, তা পরীক্ষা করেন। তখন কি তারা পরীক্ষা করেছিলেন, খোদ রেস্টুরেন্ট করারই অনুমোদন আছে কিনা? যখন বিদ্যুৎ ও পানির সংযোগ দেওয়া হয়, তখন কি কর্তৃপক্ষ দেখেছিল ওই ভবন বা ফ্লোরে রেস্টুরেন্টের অনুমোদনপত্র আছে কি না? না দেখে থাকলে তারা কি অপরাধী নন?’

আশরাফুল আলম খোকন আরও বলেন, ‘যে ভবন মালিক ভাড়া দিল এবং নিয়মিত ভাড়া নিচ্ছেন, তিনিতো জানতেন তার ভবনে রেস্টুরেন্ট করার অনুমোদন নাই। তিনি ভাড়া দিলেন কীভাবে? এই ভবনের স্থাপত্য কলায় অগ্নিনিরোধক যাবতীয় ব্যবস্থা ছিল কিনা আমার জানা নাই। রেস্টুরেন্টের কর্মকর্তাদের সাথে সাথে এইসব দায়িত্বপ্রাপ্তদেরও জবাবদিহিতার আওতায় আনা উচিত। হয়তো, এদের কারোই কিছুই হবে না। তাই বলা যায়, সব দোষ আগুনের। আগুন তুই লাগলি ক্যান?’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X