স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ০৩:৪৭ এএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ জয়ের পর রোহিতের মেসিকে অনুকরণ

ট্রফির সাথে ছবি তুলে মেসিকে মনে করিয়ে দিলেন রোহিত। ছবি : সংগৃহীত
ট্রফির সাথে ছবি তুলে মেসিকে মনে করিয়ে দিলেন রোহিত। ছবি : সংগৃহীত

ভারতীয় ক্রিকেট অধিনায়ক রোহিত শর্মা বার্বাডোসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে জয়ের মাধ্যমে ভারতের বিশ্বকাপে ১৭ বছরের অপেক্ষা ঘুঁচিয়েছেন। আর বিশ্বকাপ জেতার পরদিনই টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফির সাথে একটি সেলফি পোস্ট করেন ভারতের সদ্য সাবেক দলপতি। রোহিতের এই হৃদয়গ্রাহী পোস্টটির সাথে অবশ্য খেলার আরো একটি বিখ্যাত সেলফির মিল পাচ্ছে ভক্তরা।

রোহিতের টি-টোয়েন্টি বিশ্বকাপের সাথের ছবিটিকে ফুটবলের সেরা তারকা লিওনেল মেসির ফিফা বিশ্বকাপের সাথে তোলা আইকনিক ছবির তুলনা করা হচ্ছে।

রোহিত শর্মা অধিনায়কত্বের দায়িত্ব গ্রহণের পর থেকে বারবার আইসিসি শিরোপা জয়ের ওপর গুরুত্ব দিয়েছেন। তবে, তিনটি পৃথক টুর্নামেন্টে তার স্বপ্ন ভেঙে যায়, যার মধ্যে একটি বড় হতাশা ছিল ছয় মাস আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে পরাজয়। কিন্তু ২৯ জুন, রোহিত এবং ভারতের অপেক্ষা শেষ হয় যখন তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জিতে নেয়।

ভারতের নাটকীয় ফাইনাল জয়ের মুহূর্তে রোহিত শর্মা আবেগে আপ্লুত হয়ে পড়েন, হাঁটু গেড়ে বসে পড়েন। পরদিন সকালে, তার স্বপ্ন পূরণের মুহূর্তটি তিনি ইনস্টাগ্রামে পোস্ট করা একটি সেলফিতে তুলে ধরেন, যেখানে বার্বাডোসের হোটেল রুমে তার বিছানার পাশে টি২০ বিশ্বকাপ ট্রফি দেখা যায়। যে ছবির সাথে লিওনেল মেসির কাতার বিশ্বকাপ জয়ের পরদিনের সেই বিখ্যাত ছবির অনেক মিল আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গড়মিল

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

১০

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১১

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

১২

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১৩

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১৪

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১৫

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১৬

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৭

১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান

১৮

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১৯

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

২০
X