স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ০৭:৪৫ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

ঘুমকাণ্ডের রেশের মাঝেই র‌্যাঙ্কিংয়ে অবনতি তাসকিনের

তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত
তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত

ভারতের ১৭ বছরের অপেক্ষা শেষে চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিলেও বিশ্বকাপের চুলচেড়া বিশ্লেষণ এখনো চলছে দেশে। বিশ্বকাপে ভারতের বিপক্ষে নিজেদের সুপার এইটের ম্যাচ ঘুমের কারণে টিম বাস মিস করেন বাংলাদেশের সহঅধিনায়ক তাসকিন আহমেদ। এই নিয়ে সরগরম দেশের ক্রিকেট মহল। সেই বিতর্কের শেষ না হতেই তাসকিনের র‍্যাঙ্কিংয়েও অবনতি ঘটেছে।

সাধারণত প্রতি সপ্তাহের বুধবার করে খেলোয়াড়দের আপডেটেড র‍্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। বুধবার (৩ জুলাই) প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে দেখা গেছে টাইগার বোলারদের অবস্থান নিচের দিকে। এর মধ্যে সবার ওপরে থাকা মোস্তাফিজুর রহমান এক ধাপ পিছিয়ে নেমে গেছেন ১৯ নম্বরে। তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন দুই ধাপ পিছিয়ে যৌথভাবে ২৬ নম্বরে অবস্থান করছেন। টি-টোয়েন্টি ব্যাটিং ও বোলিংয়ে শীর্ষস্থান অপরিবর্তিত রয়েছে। অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও ইংল্যান্ডের আদিল রশিদ তাদের ১ নম্বর জায়গাটি ধরে রেখেছেন।

এদিকে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোয় বড় ভূমিকা রাখা হার্দিক পান্ডিয়া ১৪৪ রান এবং ১১ উইকেট নিয়ে র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। বিশ্বকাপ জেতানো পারফরম্যান্সের স্বীকৃতি স্বরূপ র‍্যাঙ্কিংয়ে ১ নম্বর অলরাউন্ডারের জায়গা দখল করে নিয়েছেন তিনি।

এ ছাড়া আজকের প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে এক ধাপ করে এগিয়েছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস (৩), জিম্বাবুয়ের সিকান্দার রাজা (৪) ও বাংলাদেশের সাকিব আল হাসান (৫)। তারা এগিয়েছেন মূলত আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী চার ধাপ পিছিয়ে দুই থেকে ছয়ে নেমে যাওয়ায়।

টি-টোয়েন্টির ব্যাটিং র‍্যাংকিংয়ে প্রথম ২৫ জনের তালিকাতেও নেই বাংলাদেশের কোনো ব্যাটারের নাম। ৫৮৭ রেটিং পয়েন্ট নিয়ে ২৬তম স্থানে রয়েছেন তাওহীদ হৃদয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

টাংগাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও 

চট্টগ্রামে বন্যা শেষে এইচএসসি শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১৮২৫

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে-কোথায়

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট, মা-মেয়ের আত্মহত্যার অভিযোগ

বাসার ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরান নির্ধারণ করবে: তেহরান

অচল খুচরা টাকা  / টাঙ্গাইলে ১-৫ টাকা নোটের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে চকলেট

আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

১০

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

১১

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

১২

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

১৩

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

১৪

একসঙ্গে ৯৩ শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

১৫

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

১৬

দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল অটোরিকশাচালকের

১৭

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

১৮

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

১৯

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

২০
X