ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ০৬:১৫ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বিসিবি কোচ হলেন সাবেক তিন ক্রিকেটার

বাংলাদেশ ক্রিকেট বোর্ড । ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ড । ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিভিন্ন প্রোগ্রামে নিয়োগ পেয়েছেন জাতীয় দলের সাবেক তিন ক্রিকেটার। বিসিবির পরিচালনা পর্ষদের সর্বশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী নিয়োগ পেয়েছেন রাজিন সালেহ, তুষার ইমরান ও তারেক আজিজ। তিন মাসের চুক্তিতে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের ব্যাটিং কোচ হয়েছেন রাজিন।

আগামী ১৪ জুলাই এইচপি দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরও করবেন তিনি। পারিবারিক ব্যস্ততা ও ঘরোয়া টুর্নামেন্টের কারণে বিসিবির সঙ্গে লম্বা সময়ের জন্য যুক্ত হতে পারেননি রাজিন সালেহ। বোর্ড থেকে সেরকম প্রস্তাব থাকলেও খণ্ডকালীন মেয়াদে কাজ করবেন তিনি।

নিয়োগ পাওয়া তুষার ইমরানও ব্যাটিং কোচের ভূমিকায় কাজ করবেন। ইতোমধ্যে তিনি বাংলাদেশ টাইগার্স প্রোগ্রামের সঙ্গে যুক্ত হয়েছেন। তার কাজ থাকবে টাইগার্স প্রোগ্রাম ঘিরে। তিন বছরের চুক্তিতে নিয়োগ পেয়েছেন তিনি। আর পেস বোলিং কোচ তারেক আজিজকেও একই মেয়াদে বোর্ডের সঙ্গে যুক্ত করেছে বিসিবি। এ ছাড়াও সাবেক ক্রিকেটার নাদিফ চৌধুরীকে বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে বোর্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

হাতিয়ায় ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে উপকূল বিপর্যস্ত

যুক্তরাষ্ট্রের হামলার পর পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে আরাগচির ফোনালাপ

অভিবাসনের ইতিহাস মূলত স্বপ্ন থেকে বাস্তবে গড়ে ওঠা সংগ্রামের ফলাফল

সিলেটে জেলা পরিষদের দেড় কোটি টাকার জমি উদ্ধার

বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

চট্টগ্রামে ৫৯ স্থানে এআই ট্রাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা

পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি

ফেনীর উত্তর আনন্দপুর যেন এক টুকরো ‘আর্জেন্টিনা’ 

এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকিতে মেসি

১০

চট্টগ্রামে বন্যা ও ভূমিধসকবলিত এলাকা পরিদর্শনে যাবেন বিরোধীদলীয় নেতা

১১

হেরে যাওয়ায় ব্রাজিলের সমর্থকরা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী 

১২

‘ওয়ারিশ সূত্রে’ কে ইনকিলাব সেন্টারের দাবি করেছে, প্রশ্ন ওসমান হাদির বোনের

১৩

আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৪

বিশেষ ‘পেশাজীবী প্যাকেজ’ চালু করল টেলিটক

১৫

জিম্বাবুয়ের কাছে সিরিজ হার, অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ে লজ্জায় ডুবল বাংলাদেশ

১৬

অপচিকিৎসায় পঙ্গুত্বের ঝুঁকিতে একাধিক নারী ও শিশু, তদন্তে প্রশাসন

১৭

স্থানীয় সরকারের চার প্রতিষ্ঠানের তথ্য চাইল ইসি

১৮

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

১৯

পে-স্কেলে হঠাৎ পরিবর্তন, ইনক্রিমেন্ট থেকে বেতন- যা যা বদল হচ্ছে

২০
X