বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে সাবেক ওপেনারকে নিয়োগ দিল শ্রীলঙ্কা

লঙ্কানদের নতুন অন্তর্বর্তীকালীন কোচ জয়সুরিয়া। ছবি : সংগৃহীত
লঙ্কানদের নতুন অন্তর্বর্তীকালীন কোচ জয়সুরিয়া। ছবি : সংগৃহীত

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে রীতিমতো ভরাডুবি হয়েছে এশিয়ার অন্যতম ক্রিকেট পরাশক্তি শ্রীলঙ্কার। মেন্ডিস-পাথিরানাদের ভরাডুবির পর তাদের প্রধান কোচের দায়িত্ব ছাড়েন ইংলিশ কোচ ক্রিস সিলভারউড। তারপর থেকেই নতুন কোচের সন্ধানে রয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। অবশেষে তাদের সেই সন্ধান শেষ হলো। নতুন কোচ হিসেবে দেশটির সাবেক ওপেনার সনাৎ জয়সুরিয়াকে নিয়োগ দিয়েছে লঙ্কান বোর্ড।

অবশ্য আপাতত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবেই জয়সুরিয়াকে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে সামনের মাসের দুটি সিরিজের জন্য লঙ্কানরা জয়সুরিয়াকে নিয়োগ দিয়েছে। ভারতের বিপক্ষে ৩টি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলবে লঙ্কানরা। আর ইংল্যান্ডের বিপক্ষে ৩টি টেস্ট খেলবে তারা। আপাতত এই দুই সিরিজেই দলের কোচ হিসেবে থাকছেন সাবেক এই মারকুটে ওপেনার।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের পরামর্শক হিসেবে ছিলেন জয়াসুরিয়া। এর আগে শ্রীলঙ্কার হাই পারফরম্যান্স দলের সঙ্গে কাজ করেছেন সাবেক এই ক্রিকেটার। তবে কোচ হিসেবে এবারই প্রথম দায়িত্ব পালন করবেন তিনি।

আসন্ন সিরিজে জয়াসুরিয়ার অধীনে দল কেমন করে তা দেখে পূর্ণ মেয়াদে তাকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিবে লঙ্কান বোর্ড। এর আগে সিনিয়র দলের নির্বাচক হিসেবেও কাজ করেছেন তিনি। তবে ক্রিকেট ক্যারিয়ারে তার সাফল্য ঈর্ষণীয়। সব ফরম্যাট মিলিয়ে ব্যাট হাতে শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে তার ২১ হাজারেরও বেশি রান রয়েছে। এ ছাড়াও বল হাতে শিকার করেছেন ৪৪০ উইকেট।

জুলাই মাসের শেষে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করবে ভারত। তাদের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হবে জয়াসুরিয়ার নতুন দায়িত্ব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে পাহাড়ধসে শিশুর মৃত্যু 

ভারী বর্ষণে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত

পাকিস্তান থেকে চাল আমদানি নিয়ে প্রশ্ন

আই শো স্পিডকে বর্ণবাদী মন্তব্য, তদন্তে নেমে ফিফার কঠোর বার্তা

সাজা নিয়েই প্রেসিডেন্ট নির্বাচনে ফিরছেন ল্য পেন

আর্লিং হলান্ড কি বিবাহিত, জীবনসঙ্গী কে?

স্লুইসগেট অকেজো, টানা বর্ষণে পানির নিচে মনপুরা

টানা ভারী বর্ষণে অচল চট্টগ্রাম

চেইনম্যানকে ‘কানুনগো’ বানিয়ে ঘুষ বাণিজ্যের অভিযোগ

জেলা-উপজেলায় নতুন কমিটি গঠন করা হবে: যুবদল

১০

সুইজারল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড স্বস্তি দিচ্ছে আর্জেন্টিনাকে

১১

৭ বছরের শিশুর পাকস্থলীতে ৫ টাকার কয়েন

১২

হতাশায় ভুগছেন? কোরআনের এই ১৪ আয়াত নিয়ে একটু ভাবুন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

১৪

সোনাগাজী পৌরশহরের প্রধান সড়ক খানাখন্দে ভরা, দুর্ভোগে মানুষ

১৫

কিশোরগঞ্জের হাওরে ১০ দিনের শিশুর মরদেহবাহী নৌকায় ডাকাতি

১৬

বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজনে চার বিশ্ববিদ্যালয়ে জাবির উপ-কমিটি গঠন

১৭

যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার বৈঠক

১৮

২০ বছর পর ফের মিশরের মঞ্চ মাতাবেন শাকিরা

১৯

৫ দিন ভারী বর্ষণের আভাস, ১৮ জেলায় বন্যার শঙ্কা

২০
X