ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০৭:৩৯ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৪, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

মেয়াদ শেষ না করেই বিসিবি ছাড়লেন হেমিং

টনি হেমিং। ছবি : সংগৃহীত
টনি হেমিং। ছবি : সংগৃহীত

চুক্তির মেয়াদ শেষ না করেই হঠাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব ছেড়েছেন কিটনি হেমিং। দুই বছরের জন্য কিউরেটর হিসেবে গত বছর জুলাইতে বিসিবিতে যোগ দেন হেমিং। কিন্তু আজ বুধবার (১০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি তার চলে যাওয়ার তথ্য নিশ্চিত করে।

বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজামউদ্দিন চৌধুরী হেমিংকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘টনি হেমিং বিসিবির জন্য অমূল্য সম্পদ ছিলেন, তার বিস্তৃত জ্ঞান এবং অভিজ্ঞতা নিয়ে আমাদের ক্রিকেট অবকাঠামো উন্নত করতে সহায়তা করেছেন। তার পরিশ্রমী মনোভাব এবং নিবেদন বাংলাদেশের মাঠ প্রস্তুতির মান উন্নত করেছে, সেখানে একটি স্থায়ী প্রভাব ফেলেছে।’

হেমিংকে ভবিষ্যতের জন্যও শুভকামনা জানান নিজামউদ্দিন। বাংলাদেশে আসার পর সিলেট, চট্টগ্রামে বেশ কয়েকটি সিরিজের মাঠ প্রস্তুতি করেছিলেন হেমিং। এতে প্রশংসাও কুড়িয়েছিলেন বেশ।

শুধু তাই নয়, বরিশাল থেকে শুরু করে বিসিবির অন্যান্য ভেন্যুগুলোর উইকেট তৈরিতেও বেশ আগ্রহ নিয়ে কাজ করে যাচ্ছিলেন তিনি। কথা ছিল শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়েও তার অভিজ্ঞতাকে কাজে লাগাবে বিসিবি। তবে তার চলে যাওয়াতে সেটা আর হচ্ছে না।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনসাফ নিয়ে কোরআনের যে ২০ আয়াত প্রতিটি মুসলিমের জানা উচিত

ভাঙা বেড়িবাঁধ পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, স্থায়ী সমাধান ও দ্রুত সংস্কারের আশ্বাস

শেরপুরে সড়কে ঝরল দুই প্রাণ

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় সাতজন নিহত

ডাকাতি করতে গিয়ে এলোপাতাড়ি কোপ, নিহত ১

খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ৬ জলকপাট

জাল দলিলে নামজারির চেষ্টা, বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

আর্জেন্টিনা নাকি স্পেন? / ফাইনাল নিয়ে শামনের ভবিষ্যদ্বাণী, সিংহ বলছে ভিন্ন কথা

ফিলিস্তিনি বন্দিদের জন্য কারাগারে কুমির রাখার পরিকল্পনা ইসরায়েলের

জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়কের পদত্যাগ

১০

সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত

১১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৪ কিলোমিটার সংস্কারের অপেক্ষায়

১২

ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

১৩

সাবেক সতীর্থের চোখে মেসি: কোন জাদুতে তিনি সবার চেয়ে আলাদা

১৪

শিশু-নারীর সুরক্ষায় জাতিসংঘের নেতৃত্বে বৈশ্বিক ঋণ-সহায়তা কাঠামোর আহ্বান

১৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ২

১৬

চার জেলায় ব্যাংক খোলা আছে আজ

১৭

প্রিয় দলকে জেতাতেই হবে / ফাইনালের আগে সমর্থকদের ঘরে ঘরে কুসংস্কার

১৮

আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে স্পেন কোচের ‘একমাত্র ভয়’ কী নিয়ে

১৯

ডুবে মারা গেলেন রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি

২০
X