ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০৩:০২ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

মেয়েদের বিপিএল প্রশ্নে যা বলল বিসিবি

এখনই আশার আলো দেখছে না নারীদের বিপিএল। ছবি : সংগৃহীত
এখনই আশার আলো দেখছে না নারীদের বিপিএল। ছবি : সংগৃহীত

নারীদের আইপিএলের পর এবার মাঠে গড়াতে যাচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগও (সিপিএল)। ছেলেদের মতো বিভিন্ন দেশে শুরু হচ্ছে নারীদের ফ্র্যাঞ্চাইজি লিগের জমজমাট আসর। তবে এখানে পিছিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আশ্বাস থাকলেও ঠিক কবে নাগাদ আলোর মুখ দেখবে মেয়েদের বিপিএল, তা নিয়ে সংশয়ে খোদ বিসিবির কর্মকর্তারাও।

আজ মিরপুরে বিসিবির নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমনকেও বিষয়টি প্রশ্ন করা হয়। তিনি জানান, সামনের মৌসুমে না হলেও পরবর্তীতে মেয়েদের বিপিএল করতে আশাবাদী তারা।

ভারতের বিপক্ষে মেয়েদের সিরিজ ড্রয়ের পর টিম হোটেলে গিয়ে বিপিএল আয়োজনের আশ্বাস দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে এক বছর পেরিয়ে গেলেও বিষয়টি আর কোনো আলাপ আলোচনা দেখা যায়নি। এবার সিপিএলেও নারীদের জন্য ফ্র্যাঞ্চাইজি লিগ চালু হওয়ার পর আবারও প্রশ্নটি সামনে এসে দাঁড়ায়। যদিও সুমন বলেছেন বিপিএল করতে পারলে উপকৃত হবে নারী ক্রিকেট, ‘আমাদের মেয়েদের ক্রিকেট উপকৃত হবে। এটা (নারী বিপিএল) সময়ের দাবি। আমি এখনো বলতে পারছি না এটা হবে কি না। তবে আলোচনা আছে এটা বলতে পারি।’

আসন্ন মৌসুমে সম্ভব না হলেও পরবর্তীতে হবে জানিয়ে তিনি বলেন, ‘যদি এ বছর না হয় পরের বছর হবে। শুধু মেয়েদের সুবিধার জন্য নয়, মেয়েদের ক্রিকেটের জন্য এটা হওয়া দরকার। সব জায়গায় হচ্ছে, আমাদের এখানেও হবে বলে আমি বিশ্বাস করি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১০

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১১

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১২

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১৫

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১৬

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৭

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৯

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

২০
X