ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০২:১৩ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাটারদের স্কিলের ঘাটতি দেখছেন না জ্যোতি

অনুশীলনে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: সংগৃহীত
অনুশীলনে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

সম্প্রতি বেশ কয়েকটি সিরিজে আশানুরূপ সাফল্য পায়নি বাংলাদেশ নারী দল। বোলাররা যথেষ্ট চেষ্টা করলেও বারবার ব্যর্থ হয়েছে ব্যাটিং বিভাগ। ব্যাটারদের টানা ব্যর্থতায় চাপ পড়েছে দলের উন্নতিতেও।

তবে ব্যাটারদের দক্ষতার ঘাটতি নেই বলে জানিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিরা। সমস্যা সমাধানেও কাজ করে যাচ্ছেন বলে নিশ্চিত করেন তিনি।

সোমবার (১৫ জুলাই) এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেওয়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ব্যাটিং বিভাগের ব্যর্থতায় কী সামর্থ্যের অভাব!

এমন প্রশ্নে জ্যোতি বলেন, ‘ব্যাটিং একটা দৃশ্যমান সমস্যা। আমরা সবাই মিলে এটা নিয়ে কাজ করছি। খেলোয়াড়দের মধ্যে দক্ষতার কোনো সমস্যা নেই। অনেক সময় হচ্ছে, অনেক সময় হচ্ছে না। কেউ টুর্নামেন্টের প্রথম ম্যাচে করছে, বাকি ম্যাচে হচ্ছে না।’

প্রিমিয়ার লিগ ও ক্যাম্প মিলিয়ে ব্যাটাররা উন্নতিতে কাজ করেছেন। জ্যোতি বলছেন টুর্নামেন্টে প্রতিফলন দেখতে চান তারা, ‘এ ধারাবাহিকতাটা নিয়ে কাজ করা হচ্ছে। এখন আসলে দেখার বিষয় সেটাকে কতোটা পারফরম্যান্সে প্রতিফলিত করতে পারব।’

দলের প্রধান কোচ হাসান তিলকারত্নে অবশ্য সম্প্রতি খারাপ সময়ের কথা মনে করিয়ে বলেন, ‘আমাদের প্রথমে মেনে নিতে হবে, আমরা সম্প্রতি ভালো ক্রিকেট খেলিনি। তবে আমার সে আত্মবিশ্বাস আছে যে, তাদের মধ্যে সে দক্ষতা ও সামর্থ্য আছে ভালো করার। আমি মনে করি এটা ব্যর্থতায় ভয়।’

তিনি আরও বলেন, ‘আমরা সবাই জানি ওরা প্রত্যেকেই ভিন্ন জায়গা থেকে এসেছে। আমাদের ওদের সাহসী করতে হবে। আমরা সম্প্রতি ভালো খেলছি না ঠিক আছে, তবে দলের সামর্থ্যে আমার আস্থা আছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের বছরে অন্তত একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

রাজশাহীতে সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

নদীভাঙনে বিলীন হচ্ছে ঘর-জমি, আতঙ্কে হাজারো মানুষ

ঢাকা-মালের সম্পর্কের নতুন দিগন্ত: এমএনইউতে হাইকমিশনারের বই উপহার

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক, জাতীয় পতাকা অর্ধনমিত

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে প্রতিশোধমূলক অভিযান চলবে: ইরান

 মেহেদী হাসান ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চবিতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

বিয়ন্সে-রিয়ানার যুগলবন্দিতে কাঁপল নিউইয়র্ক

১০

বন্যায় আটকে পড়া বন্ধুর খোঁজে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১১

আসামির মোবাইল গায়েবের অভিযোগ ওসির বিরুদ্ধে

১২

স্পেনের দাবানলে নিহত ১৩ জনের মধ্যে ১২ জনই বিদেশি

১৩

আজকের স্বর্ণের বাজারদর

১৪

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

১৫

সামরিক স্থাপনার পাশের পরীক্ষা কেন্দ্র সরিয়ে নিচ্ছে ইরান

১৬

জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের দুর্ভোগের জন্য কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের দুঃখপ্রকাশ

১৭

রাজশাহীর চৌরঙ্গী জামে মসজিদের নির্মাণকাজ বন্ধের দাবি

১৮

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২

১৯

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

২০
X