স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০৭:২৫ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
কলম্বো টেস্ট

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে শাকিলের বিশ্বরেকর্ড

পাকিস্তানের বাঁহাতি ব্যাটার সৌদ শাকিলের বিশ্বরেকর্ড। ছবি : সংগৃহীত
পাকিস্তানের বাঁহাতি ব্যাটার সৌদ শাকিলের বিশ্বরেকর্ড। ছবি : সংগৃহীত

ক্রিকেটের কুলীন সংস্করণে অভিষেক থেকে স্বপ্নের মতো সময় পার করছেন পাকিস্তানের সৌদ শাকিল। টেস্টে প্রথম ব্যাটার হিসেবে ক্যারিয়ারের প্রথম সাত টেস্টেই ফিফটির রেকর্ড গড়েছেন এই পাক ক্রিকেটার। সুনীল গাভাস্কার, বাসিল বুচার, সাঈদ আহমেদ ও বার্ট সাটক্লিফের যৌথ রেকর্ড ভেঙে টানা সাত ম্যাচে ফিফটি তুলে নিয়েছেন শাকিল।

২০২২ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয় সৌদ শাকিলের। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭৬ রান করেন এই পাকিস্তান ব্যাটার। ইংলিশদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে যথাক্রমে ৬৩ ও ৯৪ রানের ইনিংস উপহার দেন শাকিল। করাচিতে তৃতীয় টেস্টেও ফিফটির দেখা পান। ২৩ ও ৫৩ রানের ইনিংস খেলেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে পরের সিরিজেও ফিফটির ধারা বজায় রাখেন সৌদ শাকিল। করাচিতে দুই টেস্ট ম্যাচের চার ইনিংসে যথাক্রমে ২২, ৫৫*, ১২৫* ও ৩২ রানের ইনিংস খেলেন ২৭ বছর বয়সী বাঁহাতি ব্যাটার। নিজের পঞ্চম টেস্টে সেঞ্চুরির পরের টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকান শ্রীলঙ্কার বিপক্ষে। গল ২০৮* রান করার পর কলম্বোতে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ৫৭ রানের ইনিংস খেলেন সৌদ শাকিল। এরই সঙ্গে টানা অভিষেকের পা টানা সাত টেস্ট ম্যাচে ফিফটির বিশ্বরেকর্ড গড়েন পাকিস্তানি এই বাঁহাতি ব্যাটার।

লঙ্কানদের বিপক্ষে দুই টেস্টের প্রথমটিতে ডাবল সেঞ্চুরি করেন শাকিল। আর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫৭ রান করেন। প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরির ফলে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে দারুণ সুখবর পেয়েছেন শাকিল। ১২ ধাপ লাফ দিয়ে বর্তমানে ১৫তম স্থানে অবস্থান করছে সৌদ শাকিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১০

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১১

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১২

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৩

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৪

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৫

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৬

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৮

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৯

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X