ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ০৬:৫১ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৪, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

আগেই মানসিকভাবে হেরে যান জ্যোতিরা

নিগার ‍সুলতানা জ্যোতি। ছবি : সংগৃহীত
নিগার ‍সুলতানা জ্যোতি। ছবি : সংগৃহীত

সেমিফাইনালে প্রতিপক্ষ যখন ভারত, তখনই মানসিকভাবে এক পা পিছিয়ে ছিল বাংলাদেশ! দলের ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডি- সব বিভাগেই ফুটে উঠেছে সে চিত্র। ভারতের কাছে ১০ উইকেটে হারের পর ব্যাটিং ব্যর্থতাকে নিজেদের মানসিকতাকে উল্লেখ করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মানসিকভাবেই হেরে গেছেন টাইগ্রেসরা। বাংলাদেশকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপের আরেকটি ফাইনালে জায়গা করে নিয়েছে হারমানপ্রিত কৌরের দল। এশিয়া কাপে নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচে এটি ভারতের তৃতীয় দশ উইকেটে জয়। এশিয়ান ক্রিকেটে নিজেদের শক্তিমত্তা আরও একবার দেখালেন তারা। সেমিতে হেরে দেশে ফেরার অপেক্ষায় জ্যোতিরা।

শ্রীলঙ্কার ডাম্বুলায় শুক্রবার (২৬ জুলাই) আগে ব্যাটিং করে নির্ধারিত ওভারে ৮ উইকেটে মাত্র ৮০ রান তোলে বাংলাদেশ। জবাবে ৫৪ বল বাকি রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ৩৯ বলে ৫৫ রান করে রেকর্ড গড়েছেন ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা। সংক্ষিপ্ত সংস্করণে ভারতের জার্সিতে এখন সর্বোচ্চ রানস্কোরার তিনি।

৩ হাজার ৪১৫ রান করা অধিনায়ক হারমানপ্রিতকে পেছনে ফেলে মান্ধানার রান এখন ৩ হাজার ৪৩৩। বোলিংয়ে শুরুতেই বাংলাদেশের তিন ব্যাটারকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দিয়ে ম্যাচসেরা হন রেনুকা সিং। ম্যাচের পর বোলারদের প্রশংসায় ভাসান অধিনায়ক হারমানপ্রিতও।

টস জিতে আগে ব্যাটিং নেওয়া বাংলাদেশের পাওয়ার প্লেতেই ৩ উইকেট তুলে নেয় ভারত। দলীয় ২১ রানের মাথায় তৃতীয় ব্যাটার হিসেবে মাঠ ছাড়েন ওপেনার মুর্শিদা খাতুন। আগের দুই ম্যাচে টানা ফিফটি করলেও এদিন তিনি থেমেছেন ব্যক্তিগত ৪ রানে।

ব্যাটিং ব্যর্থতা নিয়ে জ্যোতি বলেন, ‘টপ অর্ডার রান না পেলে দলের জন্য ভালো স্কোর দাঁড় করানো খুব কঠিন হয়ে যায়। আমি মনে করি, এটা মানসিক ব্যাপার। থাইল্যান্ড, মালয়েশিয়ার বিপক্ষে যেভাবে খেলেছিলাম আমরা, এটা (ভারত) পুরোপুরি ভিন্ন ছিল।’

অর্থাৎ প্রতিপক্ষকেই বড় করে নিয়ে ফেলেছিল বাংলাদেশ। তবে এখান থেকে কাজ করে উতরানোর সুযোগ দেখছেন বাংলাদেশ অধিনায়ক, ‘এ বিষয়ে আমাদের কাজ করতে হবে। কারণ, তাদের (টপ অর্ডার) শট খেলার সামর্থ্য আছে। পুরো বিষয়টা মানসিক; যখনই ভারতের বিপক্ষে খেলে, তারা ভিন্নভাবে খেলে।’

দুই মাস পরই দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এশিয়া কাপের খুঁটিনাটি ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন জ্যোতি। আপাতত নিজেদের পারফরম্যান্স উন্নতিতেই চোখ তার।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১০

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১১

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১২

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৩

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৪

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৫

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৬

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৭

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৮

টাঙ্গাইলে গ্যাস পাইপলাইনে ফাটল, গ্যাস সরবরাহ বন্ধ

১৯

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২০
X