স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপের দল নিয়ে যা জানা গেল

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ছবি : সংগৃহীত
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ছবি : সংগৃহীত

আগামী মাসে পাকিস্তান ও শ্রীলঙ্কায় মাঠে গড়াবে এশিয়া কাপ ক্রিকেট। এ প্রতিযোগিতার দুই মাস পরেই ওয়ানডে বিশ্বকাপের আসর বসবে ভারতে। এই বড় দুটি আসরের জন্য খেলোয়াড়দের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৫-৬ আগস্ট এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করতে পারে বিসিবি।

বাংলাদেশের সামনে বড় দুটি প্রতিযোগিতার জন্য ফিটনেসে জোর দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। আগামী ৩ আগস্ট মিরপুরে ইয়ো ইয়ো টেস্টের মাধ্যমে শুরু হবে ফিটনেস কার্যক্রম।

রোববার (৩০ জুলাই) মিরপুরে এশিয়া কাপের বাংলাদেশ দল নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেন, ‘আগামী ৩ তারিখে ইয়ো ইয়ো টেস্টের মাধ্যমে আমাদের ফিটনেস ক্যাম্প শুরু হবে। ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষার জন্য এই টেস্ট করা হবে। ৩২ জনের প্রাথমিক স্কোয়াড ইয়ো ইয়ো টেস্টে অংশ নিবে। তারপর ৮ তারিখে স্কিল ট্রেনিং শুরু হবে। অবশ্য এর আগে ৫-৬ তারিখে ২১-২২ সদস্যের একটা দল দেব। ওরাই স্কিল ট্রেনিং করবে এশিয়া কাপের জন্য।’

তিনি আরও জানান, সংবাদমাধ্যমে বাংলাদেশের প্রাথমিক দল প্রকাশ করা হবে না। তবে ২১ বা ২২ সদস্যের দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বিসিবি। সেখানে কয়েকজনকে স্ট্যান্ডবাই রাখা হতে পারে বিশ্বকাপের জন্য। এ ছাড়া ১৫ জনের সঙ্গে দুজন ক্রিকেটার ভারত বিশ্বকাপে যেতে পারেন।

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। কোমরের চোট থেকে মুক্তি পেতে দুটি ইনজেকশন নিয়েছেন। আমরা দল তৈরির আগে তামিমের একটা রিপোর্ট পাব বলে আশা করছি। খুব দ্রুতই সুস্থ হয়ে ফিরে আসবেন আমাদের মাঝে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসে বাংলার ঐতিহ্যের মিলনমেলা, সিডনিতে জামালপুর-শেরপুর অ্যাসোসিয়েশনের পিঠা উৎসব

৫০ শতাংশ ছাড়ে মানারাত ইউনিভার্সিটিতে ভর্তি মেলা

এক রাতে রাশিয়ার ২৮ জাহাজে হামলা ইউক্রেনের

জাপান গার্ডেন সিটির বিদ্যুৎ বিভ্রাট ছিল নিজস্ব উপকেন্দ্রের ত্রুটিতে, জানাল ডিপিডিসি

স্বস্তির জয়ে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ

মুহুরী সেচ প্রকল্পের ৪০ রেগুলেটর গেট খুলে দিল পাউবো

মহাখালীতে পরকীয়া প্রেমিকার ছুরিকাঘাতে গোপনাঙ্গ বিচ্ছিন্ন, রেল কর্মকর্তার মৃত্যু

চ্যাটজিপিটি যেন কপি মেশিন না হয়: শিক্ষামন্ত্রী

আর্জেন্টিনার বিপক্ষে নামার আগে সেরা খেলোয়াড়কে হারাল সুইজারল্যান্ড

শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে জাগপা’র দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম শুরু

১০

অজ্ঞান পার্টির খপ্পরে দুই ছাত্রী খোয়ালেন গয়না-প্রবেশপত্র, দেওয়া হলো না পরীক্ষা  

১১

কারাগার থেকে পালানোর ২৩ মাস পর গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

১২

বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি

১৩

রয়টার্সের চোখে বাংলাদেশের বন্যা, নিহত ৪৪, পানিবন্দি ১০ লাখের বেশি মানুষ 

১৪

বন্যার্তদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব: মিল্টন ভুঁইয়া

১৫

ফরিদপুরে এক্সপ্রেসওয়েতে বাসচাপায় নিহত ৫

১৬

আগের সরকার চুরি করত ভোট, বর্তমান সরকার চুরি করে ফলাফল: হাসনাত আবদুল্লাহ

১৭

২০২৬ বিশ্বকাপে খেলা ফুটবলারের মৃত্যু

১৮

‘জাতির সঙ্গে বেইমানি করব না, গণভোট বাস্তবায়নে বাধ্য করব’

১৯

চাকরির বয়সসীমা ৩৫-৪০ করার দাবি, এক সপ্তাহের আলটিমেটাম

২০
X