মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:০১ এএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টি না থাকায় সময়মতো শুরু পঞ্চম দিনের খেলা

বাংলাদেশের দুই ওপেনার। ছবি : সংগৃহীত
বাংলাদেশের দুই ওপেনার। ছবি : সংগৃহীত

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় ম্যাচেও এগিয়ে বাংলাদেশ। চালকের আসনে টাইগাররা। ১৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার আগে বিনা উইকেটে জাকির-সাদমানদের সংগ্রহ ৪২ রান।

মঙ্গলবার (৩ আগস্ট) টেস্টের পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য দরকার আরও ১৪৩ রান। পূর্বাভাস থাকলেও বৃষ্টি না হওয়ায় সময়মতো মাঠে গড়িয়েছে পঞ্চম দিনের খেলা। ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার জাকির হাসান ও সাদমান ইসলাম।

এর আগে চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ওপেনার সাদমান ইসলাম একপ্রান্ত আগলে রাখেন। আর আগ্রাসী ব্যাটিং করেন অপর ওপেনার জাকির হাসান। ২৩ বলে দুটি করে চার-ছয়ে করেন ৩১ রান। আর ৭ ওভারে স্কোর বোর্ডে যোগ করেন ৪২ রান।

টেস্টে প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইটওয়াশের সুযোগ বাংলাদেশের। বিদেশের মাটিতে ইতিহাস গড়া সিরিজ জিততে টাইগারদের প্রয়োজন ১৪৩ রান। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের খেলা পুরোটাই বাকি। তবে শান্ত-মিরাজদের চোখ রাখতে হচ্ছে আকাশের দিকে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশের জয়ের পথে বড় বাধা হতে পারে বৃষ্টি। সোমবার (২ সেপ্টেম্বর) চতুর্থ দিনের শেষ বিকেলে খেলা মাঠে গড়াতে পারেনি আলোকস্বল্পতা ও বৃষ্টির বাধায়।

পরে রাতেও ছিল বৃষ্টির সম্ভাবনা। পঞ্চম দিনেও হতে পারে প্রবল বৃষ্টি, এমনটাই বলছে বিভিন্ন আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট। দুপুর ১টা পর্যন্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়াবিষয়ক একাধিক ওয়েবসাইট।

পাকিস্তান সময় সকাল ১০টায় শুরু হওয়ার কথা টেস্টের পঞ্চম দিনের খেলা। তবে ওয়েদার ডট কমের আবহাওয়ার পূর্বাভাস বলছে একই সময়ে রাওয়ালপিন্ডিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৮৪ শতাংশ। যদিও আবহাওয়া বিষয়ক অন্য ওয়েবসাইটগুলো বলছে, রাওয়ালপিন্ডিতে সকাল ১০টায় বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও, বেলা ১১টার পর হতে পারে বজ্রসহ বৃষ্টিপাত।

এ ছাড়া বৃষ্টি থেমে যাওয়ার পরও আউটফিল্ড ভেজার কারণে রাওয়ালপিন্ডিতে ম্যাচ পিছিয়ে যাওয়ার ইতিহাস রয়েছে। কাজেই বৃষ্টি থামলেও আউটফিল্ড নিয়ে রয়েছে দুশ্চিন্তা। পরিস্থিতি এবং আবহাওয়ার পূর্বাভাস বলছে পঞ্চম দিনের দুটি সেশনে খেলা নাও হতে পারে। এ ক্ষেত্রে তৃতীয় সেশনে চোখ থাকবে সবার।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১০

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১১

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১২

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৩

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৪

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৫

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৭

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

১৮

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৯

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

২০
X