মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৪ এএম
অনলাইন সংস্করণ

৬ ওভারে ১১৩!

ট্র্যাভিস হেড। ছবি : সংগৃহীত
ট্র্যাভিস হেড। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ৬ ওভার পাওয়ারপ্লে! এ সময়ে ফিল্ডিং দল সর্বোচ্চ ২ জনকে ৩০ গজ বৃত্তের বাইরে রাখতে পারে। এ সুযোগ নেন ব্যাটাররা। আর এ সুযোগ নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন নজির গড়েছেন অস্ট্রেলিয়া।

স্কটল্যান্ডের বিপক্ষে প্রায় অসম্ভব এক রেকর্ড গড়েছেন দুই অজি ব্যাটার মিচেল মার্শ ও ট্র্যাভিস হেড। দুজনের ব্যাটিং তাণ্ডবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৬২ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় পায় অস্ট্রেলিয়া।

টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৫৪ রান করে স্কটল্যান্ড। জবাবে ৯.৪ ওভারে ৪ উইকেটে ১৫৬ রান করে অস্ট্রেলিয়া। স্কটিশদের দেওয়া ১৫৫ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম ওভারে উইকেট হারায় অজিরা।

প্রথম ওভারে সাজঘরে ফেরেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া জ্যাক ফ্রেজার ম্যাগার্ক। গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নজরকাড়া ব্যাটার ৩ বল খেলে শূন্য রানে আউট হন।

এরপর স্কটিশ বোলারদের ওপর তাণ্ডব শুরু করেন হেড ও মার্শ। দুজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৬ ওভারে ১ উইকেটে ১১৩ রান তুলে অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের পাওয়ারপ্লেতে এটি সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে এ রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাওয়ারপ্লেতে ১০২ রান তুলেছিল প্রোটিয়ারা।

দ্বিতীয় উইকেটের জুটিতে ৩৪ বলে ১১২ রান তোলেন হেড-মার্শ। মাত্র ২৫ বলে ৮০ রান করেন হেড। ১২টি চারের সঙ্গে তিনি ছক্কা হাঁকান ৫টি। এ ইনিংস খেলার পথে অজি ব্যাটারদের মধ্যে দ্রুত অর্ধশতকের (১৭ বল) রেকর্ড স্পর্শ করেন বাঁহাতি এ ব্যাটার।

এর আগে ২০২২ সালে ১৭ বলে অর্ধশতকের রেকর্ড গড়েছিলেন মার্কাস স্টাইনিস। মার্শ ৫ চার ও ৩ ছক্কায় ১২ বলে ৩৯ রানের ইনিংস খেলেন। মার্ক ওয়াটের শিকার হন দুজনই। এরপর উইকেট-কিপার ব্যাটার জস ইংলিসের ১৩ বলে ২৭ রানের অপরাজিত ইনিংসে জয় নিশ্চিত হয় অস্ট্রেলিয়া।

এর আগে অ্যাডাম জাম্পা, শন অ্যাবট ও জাভিয়ের বার্টলেটদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় স্কোর পায়নি স্কটল্যান্ড। সর্বোচ্চ ২৮ রান করেন ওপেনার জর্জ মানসে। ম্যাথু ক্রসের ব্যাট থেকে আসে ২৭ রান।

৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার অ্যাবট। জাম্পা ও বার্টলেট নেন দুটি করে উইকেট। শুক্রবার একই মাঠে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে স্কটল্যান্ড-অস্ট্রেলিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X