স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৩ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাডম্যান-টেন্ডুলকারের কাতারে ইংলিশ অধিনায়ক

ওলি পোপ। ছবি : সংগৃহীত
ওলি পোপ। ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক ওলি পোপ ক্রিকেট ইতিহাসে এক বিরল কীর্তি গড়েছেন। ১৪৭ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে তিনি এমন একটি রেকর্ড স্থাপন করেছেন, যা করতে পারেননি কিংবদন্তি ডন ব্র্যাডম্যান কিংবা শচীন টেন্ডুলকারও। শুক্রবার (৬ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের হয়ে টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম শতক হাঁকানোর পথে তিনি এ অনন্য কীর্তিটি গড়েন।

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম দিনে ওভালে নিজের ঘরের মাঠে পোপ ছিলেন দুর্দান্ত। মাত্র ১০৩ বলে শতক পূর্ণ করেন তিনি, যেখানে ছিল ১৩টি চারের পাশাপাশি ২টি ছক্কা। স্বল্প আলোর কারণে দিনের খেলা শেষ হওয়ার সময় পোপ ১০৩ রানে অপরাজিত ছিলেন, আর ইংল্যান্ড ছিল ২২১-৩ রানে। এটি ছিল পোপের টেস্ট ক্যারিয়ারের সপ্তম শতক এবং উল্লেখযোগ্য বিষয় হলো, তার প্রথম ৭টি শতক এসেছে সাতটি ভিন্ন দলের বিপক্ষে—যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো ঘটলো।

ইংল্যান্ডের হয়ে অধিনায়ক হিসেবে এই প্রথম শতক পাওয়া পোপের জন্য বিশেষ এক দিন ছিল। এর আগে, সিরিজের প্রথম দুই টেস্টে মাত্র ৩০ রান করেছিলেন তিনি। বেন স্টোকসের চোটে অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার পর থেকে পোপের ব্যাটে রান আসছিল না, তবে তৃতীয় টেস্টে সেই চাপে ভেঙে পড়েননি তিনি, বরং ফর্মে ফিরলেন দারুণভাবে।

শ্রীলঙ্কা অবশ্য টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়ে সুযোগ কাজে লাগাতে পারেনি। ওপেনার বেন ডাকেট ৮৬ রানের ইনিংস খেলে নিজের শতকের কাছাকাছি পৌঁছালেও শেষ পর্যন্ত আউট হন। ডাকেট বলেন, ‘পোপির চারপাশে অনেক সমালোচনা হচ্ছিল গত কয়েক সপ্তাহে। কিন্তু সবকিছু উপেক্ষা করে এমন অসাধারণ একটি শতক করা দারুণ ব্যাপার।’

অন্যদিকে, শ্রীলঙ্কার বোলিং আক্রমণে তেমন কোনো ধার দেখা যায়নি। ইংল্যান্ডের ব্যাটসম্যানরা একের পর এক আক্রমণাত্মক শট খেলছিলেন। ডাকেট যেমন মিলান রাথনায়েকের বলে পরপর চার মেরে দারুণ শুরু করেছিলেন। তবে নিজের শতকের পথে থাকা ডাকেট ৮৬ রানে উইকেটরক্ষক দীনেশ চান্ডিমালের হাতে ক্যাচ দিয়ে আউট হন।

তবে দিনের শেষ আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন ওলি পোপ। টেস্ট ক্যারিয়ারের ৪৯তম ম্যাচ খেলতে নামা পোপ তার প্রথম সাতটি শতক সাতটি আলাদা দলের বিপক্ষে করলেন, যা টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে আর কেউ করেননি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় ‘মাদকবিরোধী সপ্তাহ’ ঘোষণা খুলনা রেঞ্জ ডিআইজির

আন্দোলনের হুঁশিয়ারি প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার নিয়োগপ্রত্যাশীর

লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল স্বামীর

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ২ সহযোগী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

এইচএসসি’র কারণে কুড়িগ্রামে ৭ দিনের লোডশেডিং স্থগিত

হাওরাঞ্চলে এক মাসে শিক্ষার মানোন্নয়ন না হলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ববি

অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

১০

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

১১

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

১২

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

১৪

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

১৫

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

১৬

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

১৭

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

১৮

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

১৯

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

২০
X