স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

সুজনের জায়গায় বিসিবিতে তামিম?

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

গণঅভ্যুত্থানের পর রদবদল হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। এরপরও পরিচালকদের সভায় নিয়মিত যোগ দিতেন খালেদ মাহমুদ সুজন। তবে হঠাৎ পদত্যাগ করেন তিনি। তার পদত্যাগের রেশ শেষ হওয়ার আগেই মিরপুরের ক্রিকেটপাড়ায় মাথা চাড়া দিয়েছে আরও একটি গুঞ্জন।

শোনা যাচ্ছে পরিচালক হয়ে ক্রিকেট বোর্ডে ফিরছেন তামিম ইকবাল। ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান হওয়ার কথাও শোনা যাচ্ছে। যদিও দীর্ঘদিন ধরে মাঠের ক্রিকেট থেকে বাইরে আছেন তিনি। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে দেখা যায় তাকে।

বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র তার পরিচালক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে প্রশ্ন উঠেছে কোন প্রক্রিয়ায় বোর্ড পরিচালক হবেন তামিম। খালেদ মাহমুদ সুজন পদত্যাগ করায় ক্যাটাগরি-৩ থেকে নির্বাচিত পরিচালকের পদটি এখন ফাঁকা।

বিসিবির একাধিক সূত্র থেকে জানান যায়, এই ক্যাটাগরি-৩ থেকে পরিচালক হতে পারেন তামিম ইকবাল। বিসিবির গঠনতন্ত্রের ৯.৩ অনুচ্ছেদে এই ক্যাটাগরি সম্পর্কে বলা রয়েছে, জাতীয় দলের সাবেক অধিনায়ক, সাবেক ১০ ক্রিকেটার ও সব সার্ভিসেস, বিশ্ববিদ্যালয়, সকল শিক্ষাবোর্ড, বিকেএসপি ও কোয়াব মনোনীত প্রতিনিধিরা ভোট প্রদান করেন।

এই ক্যাটাগরিতে সর্বমোট ৪৩ জন ভোটার রয়েছেন। মূলত ২০২১ সালের সালের নির্বাচনে নাজমুল আবেদীন ফাহিমকে ৩৭-৩ ভোটে হারিয়ে এই ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হয়েছিলেন খালেদ মাহমুদ সুজন।

বাংলাদেশের সাবেক অধিনায়ক হওয়ায় এই ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক নির্বাচিত হওয়াা তামিম ইকবালের গঠনতান্ত্রিক কোনো বাধা নেই। গুঞ্জন সত্য হলে ক্রিকেটার নয় বোর্ড পরিচালক হিসেবে বাঁ-হাতি এ ওপেনারকে বিসিবিতে দেখা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

১১

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১২

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১৩

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৫

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৬

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

১৭

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

১৮

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১৯

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

২০
X